শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
সাংবাদিক ‘রিয়াদুল মামুন সোহাগ’র জন্মদিন ভোলায় যুক্তরাষ্ট্রপ্রবাসী সাংবাদিকের পরিবারের ওপর ফের হামলার অভিযোগ নবীনগরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার: হত্যা না আত্মহত্যা-রহস্যে ঘেরা মৃত্যু যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হারুনের বিরুদ্ধে অনিয়মের যতসব অভিযোগ কিবরিয়া হত্যার নেপথ্যে রাজনৈতিক আধিপত্য ও চাঁদাবাজি গাজীপুরে কিশোরকে হত্যাচেষ্টা ও ছিনতাই: কিশোর গ্যাংয়ের চার সদস্যের বিরুদ্ধে থানায় অভিযোগ মঠবাড়িয়ায় সাংবাদিকের উপর অতর্কিত হামলা, জখম ও মোটরসাইকেল ভাঙচুর খুনির সহযোগীর বক্তব্য আমরা শুনি না : জামায়াত আমির দ্বিতীয় দিনের মতো কমলো স্বর্ণের দাম তৃণমূলের পর পরিবর্তন আসছে ক্রীড়া ফেডারেশনগুলোতেও

যুদ্ধবিরতি নিয়ে ইরানের পার্লামেন্টের বার্তা

আস্তর্জাতিক ডেক্স
  • আপডেটের সময়: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
যুদ্ধবিরতি নিয়ে ইরানের পার্লামেন্টের বার্তা

ইরান যুদ্ধবিরতির জন্য মোটেও আগ্রহী নয় ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ বাঘের গালিবাফ। তিনি জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে আলোচনা করে এই যুদ্ধের সমাপ্তির ধারণা ইরান প্রত্যাখ্যান করছে।

মঙ্গলবার (১০ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বাঘের বলেন, আমরা অবশ্যই কোনো যুদ্ধবিরতির খোঁজ করছি না। আমরা বিশ্বাস করি আগ্রাসী শক্তিকে এমনভাবে জবাব দিতে হবে যাতে তারা শিক্ষা পায়। তারা যেনো ভবিষ্যতে আর কখনও ইরানের ওপর আক্রমণের কথা ভাবতে না পারে।

তিনি বলেন, ইরান ‘যুদ্ধ–আলোচনা–যুদ্ধবিরতি এবং আবার যুদ্ধ’ এই চক্র ভাঙতে চায়। তিনি অভিযোগ করেন, ইসরায়েল নিজেদের আধিপত্য বজায় রাখতে এই কৌশল ব্যবহার করছে।

এদিকে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক বিবৃতিতে ক্রেমলিনের পররাষ্ট্রনীতি বিষয়ক সহকারী ইউরি উশাকভ জানিয়েছেন, সোমবার (৯ মার্চ) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথোপকথনে প্রেসিডেন্ট পুতিন ইরানের সঙ্গে সংঘাতের দ্রুত মীমাংসার জন্য প্রস্তাবনা পেশ করেছেন। খবর রয়টার্সের।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com