শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
মাহিন্দ্র গাড়িচালককে মারধর, তেল-ব্যাটারি ও চাকা চুরির দায়ে থানায় অভিযোগ পল্লবী থানা উত্তরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত দুই অবুঝ শিশুর চোখের জল আর স্ত্রীর হাহাকার: শাহাদাত হত্যার বিচারের অপেক্ষায় একটি পরিবার হামলা-লুটপাটে জড়িত চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার-৩ পল্লবীতে পুলিশের অভিযানে অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার বানারীপাড়ায় রাজু’র বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসীকর্মকান্ডের অভিযোগ, হামলার শিকার বাবা-ছেলে রূপনগরে ওপেন হাউস ডে: অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততার ডাক মিরপুর প্রেস ক্লাবের উপদেষ্টা খান সেলিম রহমান অসুস্থ: দেশবাসীর কাছে দোয়া কামনা ঘুষ বাণিজ্যের অভিযোগ বিআরটিএ কর্মকর্তা ‘রাশেদ মিলন’র বিরুদ্ধে ৩৩নং ওয়ার্ডে আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিতদের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ

পল্লবী থানা উত্তরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

এস এম জীবন, ঢাকা
  • আপডেটের সময়: শুক্রবার, ৮ মে, ২০২৬

রাজধানীর পল্লবীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে ‘ইউনিট দায়িত্বশীল সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৮ মে) পল্লবী থানা উত্তর শাখার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর। তিনি তার বক্তব্যে আল্লাহর জমিনে সকল প্রকার জুলুম-নির্যাতনের মূলোৎপাটন করে পবিত্র আল-কোরআন ও সুন্নাহর আলোকে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় নেতাকর্মীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

তিনি বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ এবং জুলাই গণদাবি বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের প্রতারণামূলক আচরণের বিষয়ে জনমত গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে কর্মীদের আরও বলিষ্ঠ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

পল্লবী থানা উত্তরের আমীর মাওলানা মুহাঃ সাইফুল কাদের-এর সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মুহাম্মদ মহিউদ্দিন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শূরা সদস্য ও পল্লবী জোনের পরিচালক মোঃ নাসির উদ্দীনসহ থানার অন্যান্য নেতৃবৃন্দ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com