শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
Casoola’s Online Casino: Je Definitieve Wegwijzer richting ‘n Memorabele Gokbeleving পল্লবীতে সাংবাদিকের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়: বাউনিয়াবাঁধ পুকুরপাড় বস্তিবাসীর মানববন্ধন উন্নত চিকিৎসা সেবা আর পরম যত্নের প্রতিচ্ছবি: শ্যামলী বেবি কেয়ার এন্ড জেনারেল হাসপাতাল মিরপুরে হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল আত্মগোপনে থাকা যুবলীগ নেতা গ্রেফতার, আলোচনায় পুলিশ কর্মকর্তা বোনের তদবির উত্তরার বিডিআর মার্কেটে পার্কিং স্থান নিয়ে ফের উত্তেজনা, আদালতের নির্দেশনা মানার দাবি ব্যবসায়ীদের পল্লবীতে কিশোর গ্যাং দমনে র‌্যাবের অভিযান: “ভইরা-দে গ্রুপ” এর সক্রিয় তিন সদস্য আটক শ্রমিকদের ক্ষোভে থমকে গেল তেজগাঁও, আড়াই ঘণ্টা পর মিলল সমাধানের আশ্বাস ইব্রাহিম-রিয়াজ বাহিনীর বিরুদ্ধে ৪০ ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ও সংবাদ সম্মেলন

পল্লবীতে বিএনপি নেতা ‘মুন্না’কে হেরোইন ও ইয়াবাসহ আটক করেছে ডিবির পুলিশ

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময়: শনিবার, ৬ জুন, ২০২৬

রাজধানীর পল্লবীর ৫নং ওয়ার্ড যুব দলের বহিস্কৃত নেতা সাবেক সদস্য সচিব ও হত্যা মামলার আসামি মো: রিয়াজের বড় ভাই ৫ নম্বর ওয়ার্ড বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে পরিচিত মুন্নাকে হেরোইন ও ইয়াবাসহ আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত একটি বিশেষ অভিযানে এক হাজার পিছ ইয়াবা ও ৫৫ গ্রামে হেরোইনসহ তাকে আটক করা হয়। অভিযানের সময় তার কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ হিরোইন ও ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিষয়টি নিশ্চিত করে ডিবির কর্মকর্তা সোনাহার আলী বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগের তথ্য পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

ডিবি সূত্র আরও জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে পূর্বে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে কি না, তাও যাচাই-বাছাই করা হচ্ছে।

এদিকে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এ ঘটনাকে কেন্দ্র করে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে বিএনপির সংশ্লিষ্ট নেতাদের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধারকৃত মাদকের উৎস এবং এর সঙ্গে জড়িত অন্য কোনো ব্যক্তি বা চক্র রয়েছে কিনা, সে বিষয়েও অনুসন্ধান অব্যাহত রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com