শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
Casoola’s Online Casino: Je Definitieve Wegwijzer richting ‘n Memorabele Gokbeleving পল্লবীতে সাংবাদিকের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়: বাউনিয়াবাঁধ পুকুরপাড় বস্তিবাসীর মানববন্ধন উন্নত চিকিৎসা সেবা আর পরম যত্নের প্রতিচ্ছবি: শ্যামলী বেবি কেয়ার এন্ড জেনারেল হাসপাতাল মিরপুরে হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল আত্মগোপনে থাকা যুবলীগ নেতা গ্রেফতার, আলোচনায় পুলিশ কর্মকর্তা বোনের তদবির উত্তরার বিডিআর মার্কেটে পার্কিং স্থান নিয়ে ফের উত্তেজনা, আদালতের নির্দেশনা মানার দাবি ব্যবসায়ীদের পল্লবীতে কিশোর গ্যাং দমনে র‌্যাবের অভিযান: “ভইরা-দে গ্রুপ” এর সক্রিয় তিন সদস্য আটক শ্রমিকদের ক্ষোভে থমকে গেল তেজগাঁও, আড়াই ঘণ্টা পর মিলল সমাধানের আশ্বাস ইব্রাহিম-রিয়াজ বাহিনীর বিরুদ্ধে ৪০ ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ও সংবাদ সম্মেলন

ঘুষ বাণিজ্যের অভিযোগ বিআরটিএ কর্মকর্তা ‘রাশেদ মিলন’র বিরুদ্ধে

সুমন খান | ঢাকা
  • আপডেটের সময়: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

রাজধানীর মেট্রো-৩ উত্তরা ডিয়াবাড়ি বিআরটিএ অফিসে মোটরযান পরিদর্শন ও রেজিস্ট্রেশন কার্যক্রমকে কেন্দ্র করে গড়ে উঠেছে এক অনিয়ম ও দুর্নীতির সিন্ডিকেট, এমন অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট কর্মকর্তা রাশেদ মিলনের বিরুদ্ধে।ভুক্তভোগীদের একাধিক অভিযোগে জানা যায়, অফিসটির মোটরযান পরিদর্শক ও রেজিস্ট্রেশন শাখার দায়িত্বে থাকা রাশেদ মিলন নাকি ,টাকা ছাড়া কোনো ফাইলে সই করেন না। ফলে সাধারণ সেবাগ্রহীতারা পড়ছেন চরম ভোগান্তিতে।

ঘুষ ছাড়া সেবা মেলে না একাধিক সেবাগ্রহীতা নাম প্রকাশ না করার শর্তে জানান, গাড়ির রেজিস্ট্রেশন, ফিটনেস সার্টিফিকেট কিংবা মালিকানা হস্তান্তরের মতো গুরুত্বপূর্ণ সেবা পেতে গেলে নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত টাকা দিতে বাধ্য করা হয়। অন্যথায় দিনের পর দিন ফাইল আটকে রাখা হয় বা নানা অজুহাতে ঘোরানো হয়।এক ভুক্তভোগী ক্ষোভ প্রকাশ করে বলেন,সরকারি ফি জমা দিয়েও কাজ হয় না। আলাদা করে টাকা না দিলে ফাইল এগোয় না এ যেন এক নীরব দুঃশাসন।

দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য অভিযোগ রয়েছে,, শুধু তাই নয় তার অফিসে ব্যক্তিগত একজন দালাল থাকেন আব্দুল্লাহ অনেক আগে থেকেই এই দালাল আব্দুল্লাহ নাম উঠে আসে কিন্তু এখনো অফিসে কোন কর্মকর্তারা এখনো কোনো পদক্ষেপ নেয়নি, কি করে নেবে একজন মোটরযান পরিদর্শক, রাশেদ মিলনের সমস্ত কাজ লেনদেনের সবকিছু ওই আব্দুল্লার হাত থেকেই হয়।

অফিসটিকে ঘিরে সক্রিয় রয়েছে একটি দালাল চক্র। এই চক্রের মাধ্যমেই নির্ধারিত হয় ঘুষের পরিমাণ এবং দ্রুত কাজ করিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়। দালালদের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগসাজশ রয়েছে বলেও দাবি করেছেন অনেকে।

সরকারি সেবায় ভোগান্তি ও জনদুর্ভোগ এমন পরিস্থিতিতে সরকারি সেবার মান প্রশ্নবিদ্ধ হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সাধারণ জনগণের জন্য নির্ধারিত সেবা যখন টাকার বিনিময়ে সীমাবদ্ধ হয়ে পড়ে, তখন তা শুধু অনিয়ম নয় বরং একটি প্রাতিষ্ঠানিক দুর্নীতির রূপ ধারণ করে।তদন্ত ও জবাবদিহিতা জরুরি,এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগীরা। তারা অবিলম্বে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে অভিযোগগুলোর সত্যতা যাচাই এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত রাশেদ মিলনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com