বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
পল্লবীতে বাড়িতে হামলা, ভাঙচুর ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ মাদক ব্যবসার অভিযোগে ৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার গৌরীপুরে বরাদ্দ হরিলুটের অভিযোগ, নেপথ্যে পিআইও আলাল উদ্দিন! কাফরুল থানায় হাজতখানায় স্বজনের সাক্ষাতে টাকা নেওয়ার অভিযোগ রোটারি ক্লাব অব সিলেট ক্বীন ব্রিজের ১৪তম অভিষেক অনুষ্ঠান সম্পন্ন ঠাকুরগাঁওয়ে ১১০ পিস টাপেন্টাডল ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী আটক সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি পেলেন সুমন খান পল্লবীতে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে গুলি ও অপহরণ মার্শাল আর্ট ক্লাব কাপে পুলিশ ক্লাবের বাজিমাত পল্লবীতে সাংবাদিকের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

রাজধানীর যাত্রাবাড়ীতে মাদক কারবারিকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময়: সোমবার, ৯ মার্চ, ২০২৬

রাজধানীর যাত্রাবাড়ীতে মেহেদী হাসান অপু নামে এক মাদক ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৮ মার্চ) দিবাগত রাত ৯টার পর অপুকে যাত্রাবাড়ী সবজির আড়তে পায়ের রগ কেটে হত্যা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু। তিনি বলেন, নিহত অপু দীর্ঘদিন যাবত যাত্রাবাড়ী এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি। হত্যাকাণ্ডের ঘটনায় আলামত সংগ্রহ করেছে সিআইডির ক্রাইম সিন।

স্থানীয়রা জানান, ঘটনার পর নিহতের পরিবারের সদস্য তাকে একটি হাসপাতালে নিয়ে যান। ঘন্টাখানেক পর মৃতদেহ যাত্রাবাড়ী সবজি বাজারে ফেলে পালিয়ে যান তারা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com