বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পল্লবীতে বাড়িতে হামলা, ভাঙচুর ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ মাদক ব্যবসার অভিযোগে ৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার গৌরীপুরে বরাদ্দ হরিলুটের অভিযোগ, নেপথ্যে পিআইও আলাল উদ্দিন! কাফরুল থানায় হাজতখানায় স্বজনের সাক্ষাতে টাকা নেওয়ার অভিযোগ রোটারি ক্লাব অব সিলেট ক্বীন ব্রিজের ১৪তম অভিষেক অনুষ্ঠান সম্পন্ন ঠাকুরগাঁওয়ে ১১০ পিস টাপেন্টাডল ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী আটক সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি পেলেন সুমন খান পল্লবীতে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে গুলি ও অপহরণ মার্শাল আর্ট ক্লাব কাপে পুলিশ ক্লাবের বাজিমাত পল্লবীতে সাংবাদিকের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

কারাগারে মৃত ছাত্রলীগ নেতার দাফন সম্পন্ন

অনলাইন ডেক্স
  • আপডেটের সময়: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
কারাগারে মৃত ছাত্রলীগ নেতার দাফন সম্পন্ন

কারাগারে বন্দি অবস্থায় মৃত ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম খানের দাফন সম্পন্ন হয়েছে। শফিকুল ইসলাম খান দুমকী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় জানাজা শেষে পারিবারিক গোরস্তানে তার লাশ দাফন করা হয়েছে। জানা যায়, পটুয়াখালী কারাগারে বন্দি শফিকুল ইসলাম খান শুক্রবার বিকেলে অসুস্থ হয়ে পড়েন। এ সময় কারা কর্তৃপক্ষ প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে নেয়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তিনি মৃত্যুবরণ করেন।

শনিবার সকল আইনি কার্যক্রম শেষে বরিশাল থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলা ১টার দিকে মরদেহের ছাড়পত্র দেন।

এরপর ময়নাতদন্ত শেষে বিকেল ৩টার দিকে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। বিকেল ৪টায় স্বজনরা মরদেহ নিয়ে নিজ উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে বাড়িতে পৌঁছান। সেখানে বিকেলে তার জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। জানাজায় হাজারো মানুষ উপস্থিত ছিলেন।

পটুয়াখালী জেলা কারাগারের নিয়োজিত চিকিৎসক ডা. মো. জিয়া বলেন, শফিকুল ইসলাম খান দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য তাকে প্রথমে বরিশাল এবং পরে ঢাকায় পাঠানো হয়েছিল। সেখান থেকে পুনরায় পটুয়াখালীতে আনা হয়। বেশ কিছুদিন ধরেই তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিল।

গত বছরের ১১ আগস্ট তাকে পটুয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়। তার বিরুদ্ধে রাজনৈতিক মামলা ছিল।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com