বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
Casoola’s Online Casino: Je Definitieve Wegwijzer richting ‘n Memorabele Gokbeleving পল্লবীতে সাংবাদিকের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়: বাউনিয়াবাঁধ পুকুরপাড় বস্তিবাসীর মানববন্ধন উন্নত চিকিৎসা সেবা আর পরম যত্নের প্রতিচ্ছবি: শ্যামলী বেবি কেয়ার এন্ড জেনারেল হাসপাতাল মিরপুরে হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল আত্মগোপনে থাকা যুবলীগ নেতা গ্রেফতার, আলোচনায় পুলিশ কর্মকর্তা বোনের তদবির উত্তরার বিডিআর মার্কেটে পার্কিং স্থান নিয়ে ফের উত্তেজনা, আদালতের নির্দেশনা মানার দাবি ব্যবসায়ীদের পল্লবীতে কিশোর গ্যাং দমনে র‌্যাবের অভিযান: “ভইরা-দে গ্রুপ” এর সক্রিয় তিন সদস্য আটক শ্রমিকদের ক্ষোভে থমকে গেল তেজগাঁও, আড়াই ঘণ্টা পর মিলল সমাধানের আশ্বাস ইব্রাহিম-রিয়াজ বাহিনীর বিরুদ্ধে ৪০ ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ও সংবাদ সম্মেলন

পল্লবীতে ১২ কেজির বেশি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

এস এম জীবন, ঢাকা
  • আপডেটের সময়: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
পল্লবীতে ১২ কেজির বেশি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

‎রাজধানীর পল্লবী থানায় মাদকবিরোধী অভিযানে একের পর এক সাফল্য এনে যাচ্ছেন অফিসার ইনচার্জ (ওসি) একে এম আলমগীর জাহান। তার দক্ষ নেতৃত্ব ও কঠোর নির্দেশনায় আবারও বড় ধরনের মাদক উদ্ধার করেছে পল্লবী থানা পুলিশ।

‎সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে ওসি একে এম আলমগীর জাহানের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোহাম্মদ আলাউদ্দিন-২ এর নেতৃত্বে একটি চৌকস পুলিশ দল ১৪ জানুয়ারী (বুধবার) ভোর আনুমানিক পৌনে চার ঘটিকার সময় পল্লবী থানাধীন কালশী বালুর মাঠ বস্তি এলাকায় অভিযান পরিচালনা করে।

‎অভিযানকালে ধৃত আসামী মর্জিনা বেগমের বসতঘর তল্লাশি করে দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- মর্জিনা বেগম (৫০) ও ইয়াসমিন আক্তার শান্তা (৩২) উভয়ের বসবাস মিরপুর-১২ পল্লবী থানাধীন কালশী বালুরমাঠ বস্তি।

‎এসময় তাদের হেফাজত থেকে ১২ কেজি ১৯০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২ লক্ষ ৪৩ হাজার ৮০০ টাকা। এছাড়াও অবৈধ মাদক বিক্রয়ের নগদ ৫২ হাজার ৮২০ টাকা উদ্ধার করা হয়।

‎পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) একে এম আলমগীর জাহান গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয় এবং আসামীদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ওসি একে এম আলমগীর জাহানের নেতৃত্বে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য:

স্থানীয়রা জানান, ওসি একে এম আলমগীর জাহান দায়িত্ব গ্রহণের পর থেকেই পল্লবী থানায় মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে দৃশ্যমান অগ্রগতি এসেছে। তার কঠোর অবস্থান ও নিরলস প্রচেষ্টার ফলে পল্লবী এলাকায় অপরাধীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং সাধারণ মানুষ স্বস্তিতে বসবাস করছে।

‎মাদকমুক্ত সমাজ গঠনে ওসি একে এম আলমগীর জাহানের এই ধরনের সাহসী ও প্রশংসনীয় উদ্যোগ আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সচেতন মহল।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com