শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পল্লবীতে বাড়িতে হামলা, ভাঙচুর ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ মাদক ব্যবসার অভিযোগে ৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার গৌরীপুরে বরাদ্দ হরিলুটের অভিযোগ, নেপথ্যে পিআইও আলাল উদ্দিন! কাফরুল থানায় হাজতখানায় স্বজনের সাক্ষাতে টাকা নেওয়ার অভিযোগ রোটারি ক্লাব অব সিলেট ক্বীন ব্রিজের ১৪তম অভিষেক অনুষ্ঠান সম্পন্ন ঠাকুরগাঁওয়ে ১১০ পিস টাপেন্টাডল ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী আটক সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি পেলেন সুমন খান পল্লবীতে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে গুলি ও অপহরণ মার্শাল আর্ট ক্লাব কাপে পুলিশ ক্লাবের বাজিমাত পল্লবীতে সাংবাদিকের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া জানাল ভারত

আস্তর্জাতিক ডেক্স
  • আপডেটের সময়: বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া জানাল ভারত

ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযান নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। লাতিন আমেরিকার দেশটিতে গেল শনিবার অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে যায় মার্কিন বাহিনী। এ নিয়ে বুধবার মুখ খুলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা সবাইকে অনুরোধ করছি যে তারা এখন বসে আলোচনা করে একটি এমন অবস্থানে পৌঁছানোর চেষ্টা করুক যা ভেনিজুয়েলার মানুষের কল্যাণ এবং নিরাপত্তার স্বার্থে হবে।

ভেনেজুয়েলার সঙ্গে ভারতের সুসম্পর্কের কথা উল্লেখ করে জয়শঙ্কর বলেন, দেশটির মানুষ যেন এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারে।

লুক্সেমবার্গের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী জ্যাভিয়ার বেট্টেলের সঙ্গে এক বৈঠকের সময় এই মন্তব্য করেন জয়শঙ্কর। ওই বৈঠকে উভয় দেশের নেতা দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেছেন। এর আগে ভেনেজুয়েলা ইস্যুতে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com