বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পল্লবীতে বাড়িতে হামলা, ভাঙচুর ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ মাদক ব্যবসার অভিযোগে ৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার গৌরীপুরে বরাদ্দ হরিলুটের অভিযোগ, নেপথ্যে পিআইও আলাল উদ্দিন! কাফরুল থানায় হাজতখানায় স্বজনের সাক্ষাতে টাকা নেওয়ার অভিযোগ রোটারি ক্লাব অব সিলেট ক্বীন ব্রিজের ১৪তম অভিষেক অনুষ্ঠান সম্পন্ন ঠাকুরগাঁওয়ে ১১০ পিস টাপেন্টাডল ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী আটক সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি পেলেন সুমন খান পল্লবীতে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে গুলি ও অপহরণ মার্শাল আর্ট ক্লাব কাপে পুলিশ ক্লাবের বাজিমাত পল্লবীতে সাংবাদিকের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

প্রধান উপদেষ্টাকে প্রাণনাশের হুমকি দেওয়া সেই ছাত্রলীগ নেতা গ্রেফতার

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
প্রধান উপদেষ্টাকে প্রাণনাশের হুমকি দেওয়া সেই ছাত্রলীগ নেতা গ্রেফতার

নিজ ফেসবুক আইডি থেকে লাইভে এসে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে প্রাণনাশের হুমকি দেওয়া বাঁশখালীর ছাত্রলীগ নেতা শেফায়েতুল ইসলাম ইমরানকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১২ নভেম্বর) ভোরে কক্সবাজার সদর থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে কক্সবাজার শহরের একটি এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, ফেসবুক লাইভে এসে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হত্যার হুমকি দিয়ে আলোচনায় আসার পর থেকে পলাতক ছিলেন ইমরান। তাকে ধরতে চট্টগ্রাম, গোপালগঞ্জ, ঢাকা ও কক্সবাজারসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। দীর্ঘদিন ধরে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারবিরোধী অপপ্রচার ও উস্কানিমূলক বক্তব্য ছড়াচ্ছিলেন।

সর্বশেষ গত ৯ নভেম্বর বাঁশখালীর প্রধান সড়কে নিষিদ্ধ ছাত্রলীগের এক ঝটিকা মিছিলের নেতৃত্ব দেন ইমরান, এরপর থেকেই পুলিশ তাকে ধরতে তৎপর হয়। ঝটিকা মিছিল করা বাঁশখালী ছাত্রলীগের ডজনখানেক সদস্য কক্সবাজারে অবস্থান করছে বলে জানা গেছে।

এর আগে, গত ১৪ জুলাই ইমরান চৌধুরী নামের একটি ফেসবুক আইডি থেকে হুমকিমূলক বক্তব্যসহ ১ মিনিট ৫৩ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে অশালীন ভাষায় বলতে শোনা যায়—এই ইউনুইচ্ছা, বাটপারের বাচ্চা বাটপার। সুদি ইউনূস সময় আসতেছে, সময় বেশি দূরে নয়।

ভিডিওর অন্য অংশে সে আরও বলে— রাজাকারের বাচ্চা হাসনাত আবদুল্লাহ কালা পাঁঠা চারশ কোটির টাকার হিসাব দিতে পারছিস না খা পোলা।

শেষাংশে ইমরান ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে বলেন, বঙ্গবন্ধু শিখিয়ে গেছে লড়াই করে বাঁচতে হবে। খেলা হবে মামা। সময় আসতে দাও, তুমি খেলা শুরু করছো— আমরা শেষ করবো।

স্থানীয় সূত্রে জানা গেছে, শেফায়েতুল ইসলাম ইমরান বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মধুখালী এলাকার রেজাউল করিমের ছেলে। সম্প্রতি সে স্মার্ট গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান বিএম কনটেইনার ডিপোতে নিরাপত্তা প্রহরী হিসেবে চাকরি করেন বলে জানা যায়।

ফেসবুক লাইভে প্রধান উপদেষ্টাকে হুমকির ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ায় বিএম কনটেইনার ডিপো কর্তৃপক্ষ ইমরানকে চাকরিচ্যুত করে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন,  কক্সবাজার সদর থানা পুলিশের একটি টিম ইমরানকে আটকের খবর আমরা জানতে পেরেছি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com