বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পল্লবীতে বাড়িতে হামলা, ভাঙচুর ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ মাদক ব্যবসার অভিযোগে ৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার গৌরীপুরে বরাদ্দ হরিলুটের অভিযোগ, নেপথ্যে পিআইও আলাল উদ্দিন! কাফরুল থানায় হাজতখানায় স্বজনের সাক্ষাতে টাকা নেওয়ার অভিযোগ রোটারি ক্লাব অব সিলেট ক্বীন ব্রিজের ১৪তম অভিষেক অনুষ্ঠান সম্পন্ন ঠাকুরগাঁওয়ে ১১০ পিস টাপেন্টাডল ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী আটক সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি পেলেন সুমন খান পল্লবীতে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে গুলি ও অপহরণ মার্শাল আর্ট ক্লাব কাপে পুলিশ ক্লাবের বাজিমাত পল্লবীতে সাংবাদিকের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

বঙ্গোপসাগরে ভারতীয় ট্রলারসহ আটক ৯

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
বঙ্গোপসাগরে ভারতীয় ট্রলারসহ আটক ৯

বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে বঙ্গোপসাগর থেকে এফবি এনি নামে একটি ফিশিং ট্রলারসহ ৯ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী।

বৃহস্পতিবার বিকালে ট্রলার ও জেলেদের মোংলার ফেরিঘাটে নিয়ে আসা হয়। পরে নৌবাহিনীর পক্ষ থেকে জব্দ ট্রলার ও আটক জেলেদের মোংলা থানায় হস্তান্তর কর হয়। বুধবার বিকালে মোংলা সমুদ্র বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন গভীর সাগর থেকে জেলেসহ ট্রলারটি আটক করা হয়।

আটক জেলেদের বাড়ি ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ এলাকায়।

মোংলা থানার ওসি মো. আনিসুর রহমান বলেন, ফেয়ারওয়ে বয়া সংলগ্ন এলাকায় টহলরত নৌবাহিনী ‘এফবি এনি’ নামে একটি ভারতীয় ফিশিং ট্রলার আটক করে। ট্রলারটিতে নয়জন ভারতীয় জেলে ছিলেন। সমুদ্রসীমা লঙ্ঘনের অভিযোগে ট্রলারসহ আটক জেলেদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, আটক ট্রলারটিতে প্রায় দেড় মেট্রিক টন টুনা মাছ পাওয়া গেছে। আদালতের নির্দেশনা অনুযায়ী এসব মাছ জব্দ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com