শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
ইব্রাহিম-রিয়াজ বাহিনীর বিরুদ্ধে ৪০ ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ও সংবাদ সম্মেলন কোটচাঁদপুরে ভূমি কর্মকর্তার কাণ্ড: ব্যক্তিমালিকানাধীন জমিতে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ মামলা হলেও ধরছে না পুলিশ: এলাকায় সক্রিয় ইব্রাহিম-রিয়াজ বাহিনী গ্রাহকদের স্বার্থ সংরক্ষণে পল্লবীতে দাবিতে ইসলামি ব্যাংকের মানববন্ধন ও কলম বিরতি পল্লবীতে বিএনপি নেতা ‘মুন্না’কে হেরোইন ও ইয়াবাসহ আটক করেছে ডিবির পুলিশ মিরপুরে পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ২৫ জন গ্রেফতার হাদি হত্যা মামলার তদন্তে নতুন তথ্য, সামনে এলো আরও কয়েকজনের নাম প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ বাতিল, গ্রাহকদের স্বস্তি মিরপুরে গোপনে গড়ে ওঠা ‘মোল্লা সাম্রাজ্য’, আড়ালে থাকেন উপসচিব ‘আবু সাঈদ’ মিরপুরে কিশোর গ্যাংয়ের তাণ্ডব: প্রতিবাদ করায় দুই ভাইকে কুপিয়ে জখম

৫০ বছরের মধ্যে সেরা হজ হয়েছে এ বছর, ঘোষণা সৌদির

আস্তর্জাতিক ডেক্স
  • আপডেটের সময়: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
৫০ বছরের মধ্যে সেরা হজ হয়েছে এ বছর, ঘোষণা সৌদির

চলতি বছরের হজকে গত ৫০ বছরের মধ্যে সবচেয়ে সফল বলে ঘোষণা করেছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রী ড. তাওফিক আল-রাবিয়াহ জানান, ২০২৫ সালের হজ মৌসুমে হজযাত্রীদের সন্তুষ্টির হার ৯১ শতাংশে পৌঁছেছে, যা ইতিহাসে এক নতুন মাইলফলক।

এক প্রতিবেদনে সৌদি গেজেট বলছে, রোববার (৯ নভেম্বর) জেদ্দায় শুরু হয়েছে পঞ্চম হজ সম্মেলন ও প্রদর্শনী। দুই পবিত্র মসজিদের খাদেম বাদশাহ সালমানের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ সম্মেলনের উদ্বোধন করেন মক্কার গভর্নর প্রিন্স সাউদ বিন মিশআল। ‘মক্কা থেকে বিশ্বে’ শিরোনামে আয়োজিত এই সম্মেলনে বিশ্বের ১৫০টিরও বেশি দেশের প্রতিনিধি ও বিশেষজ্ঞরা অংশ নিয়েছেন।

প্রিন্স সাউদ বলেন, ‘হজযাত্রীদের সেবায় সৌদি আরব তার প্রতিষ্ঠাতা বাদশাহ আবদুল আজিজের পথ অনুসরণ করছে।’ তিনি আরও জানান, এবারের হজ সফলভাবে সম্পন্ন হয়েছে সরকারের বিভিন্ন সংস্থার সম্মিলিত প্রচেষ্টায়।

সম্মেলনে বাদশাহ সালমানের উপদেষ্টা ও দারাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রিন্স ফয়সাল বিন সালমান বলেন, ‘হজ শুধু একটি মৌসুমি ইবাদত নয়, এটি মানবতার ঐক্য ও তাওহিদের প্রতীক।’

এ সময় তিনি ‘হজ ও দুই পবিত্র মসজিদের ইতিহাস ফোরাম’ উদ্বোধন করেন, যার মাধ্যমে যুগে যুগে হজের ইতিহাস দলিলভিত্তিকভাবে সংরক্ষণ করা হবে।

মন্ত্রী তাওফিক আল-রাবিয়াহ বলেন, হজ ব্যবস্থাপনায় এখন প্রযুক্তি ও উদ্ভাবনের নতুন অধ্যায় শুরু হয়েছে। নুসুক অ্যাপের ব্যবহারকারী এখন বিশ্বজুড়ে ৪ কোটির বেশি, যেখানে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর ‘নুসুক এআই’ ফিচার।

তিনি জানান, আগামী হজের প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়ে গেছে। ৬০ শতাংশ হজযাত্রীর চুক্তি সম্পন্ন এবং ৫০ শতাংশ পবিত্র স্থান প্রস্তুত হয়েছে। মক্কা-মদিনার ৭১টি ঐতিহাসিক স্থান সংস্কার করা হয়েছে, যা ৩০ লাখ মানুষ পরিদর্শন করেছেন।

তিনদিনব্যাপী এই সম্মেলনে ১৪৩টিরও বেশি সেশন ও কর্মশালা অনুষ্ঠিত হবে। এর লক্ষ্য, হজ সেবায় বৈশ্বিক সমন্বয় ও উন্নয়নকে আরও গতিশীল করা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com