শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
ইব্রাহিম-রিয়াজ বাহিনীর বিরুদ্ধে ৪০ ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ও সংবাদ সম্মেলন কোটচাঁদপুরে ভূমি কর্মকর্তার কাণ্ড: ব্যক্তিমালিকানাধীন জমিতে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ মামলা হলেও ধরছে না পুলিশ: এলাকায় সক্রিয় ইব্রাহিম-রিয়াজ বাহিনী গ্রাহকদের স্বার্থ সংরক্ষণে পল্লবীতে দাবিতে ইসলামি ব্যাংকের মানববন্ধন ও কলম বিরতি পল্লবীতে বিএনপি নেতা ‘মুন্না’কে হেরোইন ও ইয়াবাসহ আটক করেছে ডিবির পুলিশ মিরপুরে পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ২৫ জন গ্রেফতার হাদি হত্যা মামলার তদন্তে নতুন তথ্য, সামনে এলো আরও কয়েকজনের নাম প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ বাতিল, গ্রাহকদের স্বস্তি মিরপুরে গোপনে গড়ে ওঠা ‘মোল্লা সাম্রাজ্য’, আড়ালে থাকেন উপসচিব ‘আবু সাঈদ’ মিরপুরে কিশোর গ্যাংয়ের তাণ্ডব: প্রতিবাদ করায় দুই ভাইকে কুপিয়ে জখম

২ লাখ ২১ হাজার কেজি স্বর্ণ তুলল সৌদি আরব

আস্তর্জাতিক ডেক্স
  • আপডেটের সময়: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
২ লাখ ২১ হাজার কেজি স্বর্ণ তুলল সৌদি আরব

সৌদি আরবের রাষ্ট্রীয় খনন কোম্পানি মা’আদেন নতুন করে চারটি খনি এলাকা থেকে বিপুল পরিমাণ সোনা উত্তোলন করেছে। কোম্পানিটির ঘোষণায় জানানো হয়, মোট ৭৮ লাখ আউন্স সোনা উত্তোলন করা হয়েছে, যা প্রায় ২ লাখ ২১ হাজার কেজি। খবর গালফ নিউজের।

এ সোনা উত্তোলনের মাধ্যমে সৌদি আরবের খনিজ সম্পদের মজুত আরও বেড়েছে। একই সঙ্গে বিশ্বমানের সোনা উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে মা’আদেনের অবস্থান আরও শক্ত হবে বলে আশা করা হচ্ছে।

প্রথমে ৯০ লাখ আউন্স সোনা উত্তোলনের লক্ষ্য থাকলেও বার্ষিক হিসাবের কারণে চূড়ান্ত লক্ষ্য কিছুটা কমানো হয়। তবুও নির্ধারিত লক্ষ্য অনুযায়ী উল্লেখযোগ্য পরিমাণ সোনা উত্তোলন সম্ভব হয়েছে।

মানসুরাহ মাসসারাহ, উরুক ২০/২১, উম্ম আস সালাম ও ওয়াদি আল জাও—এই চারটি খনি থেকে সোনা উত্তোলন করা হয়। এর মধ্যে মানসুরাহ মাসসারাহ খনি থেকে সবচেয়ে বেশি, প্রায় ৩০ লাখ আউন্স সোনা পাওয়া গেছে। উরুক ২০/২১ ও উম্ম আস সালাম থেকে মিলেছে প্রায় ১৬ লাখ ৭০ হাজার আউন্স। নতুন খনি ওয়াদি আল জাও থেকে প্রথমবারের মতো ৩০ লাখ ৮০ হাজার আউন্স সোনা উত্তোলন করা হয়েছে।

মা’আদেনের প্রধান নির্বাহী কর্মকর্তা বব উইল্ট বলেন, এই ফলাফল প্রমাণ করে যে কোম্পানির দীর্ঘমেয়াদি পরিকল্পনা সফলভাবে বাস্তবায়িত হচ্ছে। তিনি আরও জানান, সোনা অনুসন্ধান ও খনি উন্নয়নে বিনিয়োগ বাড়ানো হলে ভবিষ্যতে কোম্পানির সম্পদ ও নগদ অর্থ প্রবাহ আরও বৃদ্ধি পাবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com