বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সন্ত্রাস চাঁদাবাজ ও দখলমুক্ত ঢাকা-১৬ গড়তে কাজ করবেন অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতেন ‎ ‎ ‎ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি’র পক্ষ থেকে তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন বিরোধীদলীয় নেতা হচ্ছেন ডা. শফিকুর রহমান? ১১-দলীয় জোটের বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত ফুলেল শুভেচ্ছায় সংবর্ধিত ঢাকা-১৬ এর নবনির্বাচিত এমপি কর্নেল আব্দুল বাতেন ঢাকা-১৬ আসনের সকল ব্যানার–ফেস্টুন অপসারণের নির্দেশ আমিনুল হকের ঢাকা-১৬ আসনে ভোট কারচুপির অভিযোগ, পুনঃনির্বাচনের দাবি গণতন্ত্র পুনরুদ্ধারে নতুন অধ্যায়ের প্রত্যাশা আমিনুল হকের ঈশ্বরগঞ্জ আসনে নবনির্বাচিত এমপির বাজারে চাঁদাবাজি বন্ধের নির্দেশ মিরপুরের ভূমিদস্যু, প্রতারক, চাঁদাবাজ ও খুনের মামলার আসামি আমির-জহিরের দৌরাত্ম্য খোলস পাল্টে নির্বাচনী মাঠে শেখ তাপসের সহযোগী সালাউদ্দিন, বিএনপির ছায়া পেতে মরিয়া

হলফনামায় মামুনুল হকের সম্পদের পরিমাণ

অনলাইন ডেক্স
  • আপডেটের সময়: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
হলফনামায় মামুনুল হকের সম্পদের পরিমাণ

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের বছরে আয় ১৩ লাখ টাকার বেশি। ব্যবসা ও শিক্ষকতার মাধ্যমে তিনি এ আয় করেন বলে নির্বাচনী হলফনামায় উল্লেখ করেছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনে (ইসি) মামুনুল হকের জমা দেওয়া হলফনামা থেকে এ তথ্য জানা গেছে। তিনি ঢাকা-১৩ ও বাগেরহাট-১ আসন থেকে নির্বাচন করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মামুনুল হকের স্থাবর সম্পদের মধ্যে রয়েছে অকৃষিজমি, যার অর্জনকালীন আর্থিক মূল্য ৮১ লাখ ৮৮ হাজার ৫৫৮ টাকা। অস্থাবর-স্থাবর মিলিয়ে তার প্রায় ১ কোটি ৬৮ লাখ টাকার সম্পদ রয়েছে।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির হলফনামায় পেশা হিসেবে শিক্ষকতা উল্লেখ করেছেন। শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স/এমবিএ পাস।

হলফনামা অনুযায়ী, মামুনুল হক বছরে মোট ১৩ লাখ ১৫ হাজার ৩৩৪ টাকা আয় করেন। এর মধ্যে শিক্ষকতা থেকে তাঁর আয় ৬ লাখ ৫৬ হাজার ৮৯০ টাকা, আর ব্যবসা থেকে আয় করেন ৬ লাখ ৫৮ হাজার ৪৪৪ টাকা।

৫৩ বছর বয়সী মামুনুল হক স্থায়ী ঠিকানা হিসেবে ঢাকার লালবাগ এবং বর্তমান ঠিকানা হিসেবে ঢাকার মোহাম্মদপুর উল্লেখ করেছেন।

অস্থাবর সম্পদের মধ্যে মামুনুল হকের ৮৩ লাখ ২ হাজার ৮৩৭ টাকা নগদ এবং বন্ড, ঋণ, স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত এবং তালিকাভুক্ত নয়, এমন কোম্পানির শেয়ার রয়েছে ১ লাখ টাকার। আসবাব রয়েছে ২ লাখ টাকার। তাঁর মোট ৮৬ লাখ টাকার বেশি মূল্যের অস্থাবর সম্পদ রয়েছে।

মামুনুল হকের স্থাবর সম্পদের মধ্যে রয়েছে অকৃষিজমি, যার অর্জনকালীন আর্থিক মূল্য ৮১ লাখ ৮৮ হাজার ৫৫৮ টাকা। অস্থাবর-স্থাবর মিলিয়ে তাঁর প্রায় ১ কোটি ৬৮ লাখ টাকার সম্পদ রয়েছে।

আয়কর রিটার্নে মামুনুল হক আয় দেখিয়েছেন ৮ লাখ ৭৬ হাজার ৮৯০ টাকা। আয়কর দিয়েছেন ৪৯ হাজার ৩৪ টাকা। আয়কর রিটার্নে তিনি সম্পদের পরিমাণ দেখিয়েছেন ১ কোটি ৬৭ লাখ ৯১ হাজার ৩৯৫ টাকার।

হলফনামা অনুযায়ী, মামুনুল হকের বিরুদ্ধে বর্তমানে তিনটি ফৌজদারি মামলা চলমান। এর মধ্যে একটি মামলা উচ্চ আদালত কর্তৃক স্থগিত রয়েছে এবং বাকি দুটি মামলা বর্তমানে বিচার ও তদন্তাধীন পর্যায়ে রয়েছে।

মামুনুল হকের বিরুদ্ধে ২০১২ থেকে ২০২১ সাল পর্যন্ত মোট ৩৮টি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছিল। সেগুলো খালাস বা প্রত্যাহার করা হয়েছে অথবা তাকে অব্যাহতি দেয়া হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মামলা হয়েছিল ২০২১ সালে–১৯টি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com