বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
সন্ত্রাস চাঁদাবাজ ও দখলমুক্ত ঢাকা-১৬ গড়তে কাজ করবেন অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতেন ‎ ‎ ‎ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি’র পক্ষ থেকে তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন বিরোধীদলীয় নেতা হচ্ছেন ডা. শফিকুর রহমান? ১১-দলীয় জোটের বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত ফুলেল শুভেচ্ছায় সংবর্ধিত ঢাকা-১৬ এর নবনির্বাচিত এমপি কর্নেল আব্দুল বাতেন ঢাকা-১৬ আসনের সকল ব্যানার–ফেস্টুন অপসারণের নির্দেশ আমিনুল হকের ঢাকা-১৬ আসনে ভোট কারচুপির অভিযোগ, পুনঃনির্বাচনের দাবি গণতন্ত্র পুনরুদ্ধারে নতুন অধ্যায়ের প্রত্যাশা আমিনুল হকের ঈশ্বরগঞ্জ আসনে নবনির্বাচিত এমপির বাজারে চাঁদাবাজি বন্ধের নির্দেশ মিরপুরের ভূমিদস্যু, প্রতারক, চাঁদাবাজ ও খুনের মামলার আসামি আমির-জহিরের দৌরাত্ম্য খোলস পাল্টে নির্বাচনী মাঠে শেখ তাপসের সহযোগী সালাউদ্দিন, বিএনপির ছায়া পেতে মরিয়া

সন্ত্রাসী দিলীপের নির্দেশে মুছাব্বির হত্যাকাণ্ড, নেপথ্যে যে কারণ

অনলাইন ডেক্স
  • আপডেটের সময়: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
সন্ত্রাসী দিলীপের নির্দেশে মুছাব্বির হত্যাকাণ্ড, নেপথ্যে যে কারণ

রাজধানীর তেজতুরী বাজার এলাকায় স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মোসাব্বির হত্যার অন্যতম শ্যুটার মো. রহিমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। চাঁদাবাজি ও দখলবাণিজ্যের কারণে আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসী বিনাশ দাদা ওরফে দিলীপের নির্দেশে এ হত্যাকাণ্ড ঘটে।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম এ তথ্য জানান।

শফিকুল ইসলাম বলেন, চাঁদাবাজি ও দখল নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। সেখান দ্বন্দ্ব থেকেই তার নির্দেশে রহিম এবং জিন্নাত কিলিং মিশনে সরাসরি অংশ নেয়। রহিমকে শুক্রবার নরসিংদী থেকে দুটি আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে।

এর আগে, রহিমের আপন ভাই হত্যার অন্যতম পরিকল্পনাকারী বিল্লাল ও আব্দুল কাদেরকেও গ্রেফতার করা হয়। ইতোমধ্যে হত্যার দায় স্বীকার করে শ্যুটার জিন্নাত আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

প্রসঙ্গত, গত বুধবার রাজধানীর পশ্চিম তেজতুরী বাজার এলাকায় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যা করা হয়। এ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) তেজগাঁও থানায় এ মামলা দায়ের করা হয়। পরিবারের পক্ষ থেকে অজ্ঞাত ৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com