বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সন্ত্রাস চাঁদাবাজ ও দখলমুক্ত ঢাকা-১৬ গড়তে কাজ করবেন অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতেন ‎ ‎ ‎ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি’র পক্ষ থেকে তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন বিরোধীদলীয় নেতা হচ্ছেন ডা. শফিকুর রহমান? ১১-দলীয় জোটের বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত ফুলেল শুভেচ্ছায় সংবর্ধিত ঢাকা-১৬ এর নবনির্বাচিত এমপি কর্নেল আব্দুল বাতেন ঢাকা-১৬ আসনের সকল ব্যানার–ফেস্টুন অপসারণের নির্দেশ আমিনুল হকের ঢাকা-১৬ আসনে ভোট কারচুপির অভিযোগ, পুনঃনির্বাচনের দাবি গণতন্ত্র পুনরুদ্ধারে নতুন অধ্যায়ের প্রত্যাশা আমিনুল হকের ঈশ্বরগঞ্জ আসনে নবনির্বাচিত এমপির বাজারে চাঁদাবাজি বন্ধের নির্দেশ মিরপুরের ভূমিদস্যু, প্রতারক, চাঁদাবাজ ও খুনের মামলার আসামি আমির-জহিরের দৌরাত্ম্য খোলস পাল্টে নির্বাচনী মাঠে শেখ তাপসের সহযোগী সালাউদ্দিন, বিএনপির ছায়া পেতে মরিয়া

শ্রীপুর হবে অপরাধ ও মাদকমুক্ত: ওসি আব্দুল বারিকের শান্তির অঙ্গীকার

জায়েদুল কবির ভঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

প্রকৃতি আর শিল্পের অপূর্ব সমন্বয়ে গড়ে উঠেছে গাজীপুরের শ্রীপুর উপজেলা। দেশের অন্যতম প্রধান শিল্পাঞ্চল হিসেবে স্বীকৃত এই এলাকায় প্রতিনিয়ত হাজারো শ্রমিকের কর্মব্যস্ততা যুক্ত হচ্ছে বৈদেশিক আয়ের বিশাল চাকার সঙ্গে। এই শিল্পবিপ্লব কেন্দ্রে আইন-শৃঙ্খলা বজায় রাখা সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর গুরুত্বপূর্ণ দায়িত্ব।

সম্প্রতি শ্রীপুর থানায় যোগদান করেছেন চৌকস ও পরিশ্রমী অফিসার ইনচার্জ মো. আব্দুল বারিক, পিপিএম। দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যেই তিনি এলাকাবাসীর আস্থা অর্জনে সক্ষম হয়েছেন। আমাদের সঙ্গে এক খোলামেলা চায়ের আড্ডায় ওসি বারিক বলেন, “শ্রীপুর থেকে মাদক নির্মূলই আমার একমাত্র অঙ্গীকার। যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে আমার পুলিশ মহাপরিদর্শক, রেঞ্জ ডিআইজি ও জেলা পুলিশ সুপারের নির্দেশনায় আমি সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছি।”

ওসি বারিক জানান, তিনি ইতিমধ্যেই সম্ভাব্য মাদকসেবী, বিক্রেতা ও ডিলারদের একটি তালিকা তৈরি করেছেন এবং নিয়মিত অভিযান পরিচালনা করছেন। তিনি আরও বলেন, “আমার যোগদানের একদিন পরেই এক ব্যক্তি মাদক কেনার জন্য পরিবারের স্বর্ণ অলংকার বিক্রি করেন। আমরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে ও সংশ্লিষ্ট ডিলারকে আটক করে আইনের আওতায় আনি। উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে তাৎক্ষণিক সাজাও নিশ্চিত করি।

সম্প্রতি একজন মাদকসেবীর হামলায় আহত ভুক্তভোগী থানায় অভিযোগ করতে এলে ওসি বারিক তাৎক্ষণিকভাবে আসামি গ্রেপ্তারের নির্দেশ দেন। তার নেতৃত্বে পুলিশ দল দ্রুত অভিযানে নেমে অপরাধীকে আইনের আওতায় আনে।

শুধু মাদকবিরোধী অভিযানই নয়, আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে শ্রীপুর থানার ওসি বারিক শ্রমিকদের ছুটি ও বেতন নিশ্চিত করতে কারখানার মালিক ও ম্যানেজমেন্টের সঙ্গে সমন্বয় করছেন। তিনি বলেন, “আমি চাই সবাই হাসিমুখে ঈদ উদযাপন করুন। এই শিল্পাঞ্চলের শান্তি ও নিরাপত্তা বজায় রাখা আমার প্রধান দায়িত্ব।

ওসি বারিকের দৃঢ় বক্তব্য, “শ্রীপুর একদিন মাদকসেবী ও মাদক বিক্রেতাদের জন্য দুঃস্বপ্নে পরিণত হবে। আমার এই অভিযান প্রতিদিন চলবে। আমি শ্রীপুরকে নিয়ে যেতে চাই একটি নতুন উচ্চতায় শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের প্রতীক হিসেবে।

শ্রীপুর থানার ওসি মো. আব্দুল বারিকের সক্রিয়তা ও আন্তরিকতা এলাকাবাসীর মাঝে নতুন আশার আলো জাগিয়েছে। তাঁর নেতৃত্বে শ্রীপুর মাদকমুক্ত, শান্তিপূর্ণ এবং উন্নয়নমুখী একটি মডেল শিল্পাঞ্চল হিসেবে গড়ে উঠবে এমনটাই প্রত্যাশা করছেন সকলে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com