শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
ইব্রাহিম-রিয়াজ বাহিনীর বিরুদ্ধে ৪০ ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ও সংবাদ সম্মেলন কোটচাঁদপুরে ভূমি কর্মকর্তার কাণ্ড: ব্যক্তিমালিকানাধীন জমিতে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ মামলা হলেও ধরছে না পুলিশ: এলাকায় সক্রিয় ইব্রাহিম-রিয়াজ বাহিনী গ্রাহকদের স্বার্থ সংরক্ষণে পল্লবীতে দাবিতে ইসলামি ব্যাংকের মানববন্ধন ও কলম বিরতি পল্লবীতে বিএনপি নেতা ‘মুন্না’কে হেরোইন ও ইয়াবাসহ আটক করেছে ডিবির পুলিশ মিরপুরে পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ২৫ জন গ্রেফতার হাদি হত্যা মামলার তদন্তে নতুন তথ্য, সামনে এলো আরও কয়েকজনের নাম প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ বাতিল, গ্রাহকদের স্বস্তি মিরপুরে গোপনে গড়ে ওঠা ‘মোল্লা সাম্রাজ্য’, আড়ালে থাকেন উপসচিব ‘আবু সাঈদ’ মিরপুরে কিশোর গ্যাংয়ের তাণ্ডব: প্রতিবাদ করায় দুই ভাইকে কুপিয়ে জখম

শেখ হাসিনাকে নিয়ে মীর স্নিগ্ধর পোস্টের জবাবে যা বললেন শাওন

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
শেখ হাসিনাকে নিয়ে মীর স্নিগ্ধর পোস্টের জবাবে যা বললেন শাওন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই অভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমানের (মুগ্ধ) যমজ ভাই মীর মাহবুবুর রহমান (স্নিগ্ধ) বলেছেন, ফ্যাসিস্ট দলের প্রধান শেখ হাসিনাকে ফাঁসিতে না ঝোলানো পর্যন্ত তার নাম মাথায় ঘুরবে। মঙ্গলবার (১১ নভেম্বর) সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

কিন্তু এমন মন্তব্যের পরপরই এটিকে অন্যের দ্বারা লেখা স্ক্রিপ্ট বলে মনে করেন ঢালিউড অভিনেত্রী মেহের আফরোজ শাওন। স্নিগ্ধর স্ট্যাটাসটির স্ক্রিনশট শেয়ার করে সামাজিক মাধ্যম ফেসবুকে পাল্টা পোস্টে অভিনেত্রী বলেন, আপনার স্ক্রিপ্ট কে লিখে দেয় ভাইয়া? অতিদ্রুত তাকে বদলে একজন ভালো স্ক্রিপ্টরাইটার নিয়োগ দিন, প্লিজ।

এই স্ক্রিপ্ট ‘লিটনের ফ্ল্যাট’-এর রচয়িতার চেয়েও খারাপ হয়েছে বলে উল্লেখ্য করেন মেহের আফরোজ শাওন।

এর আগে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ এক বক্তব্যে আপসহীন নেত্রী শেখ বলার পরেই আপসহীন নেত্রী খালেদা জিয়া বলেন। এ নিয়ে সামাজিক মাধ্যমের নেটিজেনরা বলছেন, তার সেই বক্তব্যের ব্যাখ্যাই এই স্ট্যাটাস।

সদ্য বিএনপির রাজনীতিতে যুক্ত মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ লিখেছেন, অন্তরে ঘৃণা নিয়ে যে নামটির জন্ম হয়েছে, সেটি হলো শেখ হাসিনার নাম। এটা শুধু আমার নয়; বরং বাংলাদেশের সব সাধারণ মানুষের, বিগত ১৬ বছরে অত্যাচারিত হয়েছে— এমন সব পরিবারের।

তিনি বলেন, যতদিন পর্যন্ত এই খুনি হাসিনাকে ফিরিয়ে এনে দেশের মাটিতে ফাঁসির দড়িতে না ঝোলানো হচ্ছে, ততদিন সকাল-বিকাল, সজ্ঞানে কিংবা ঘুমের স্বপ্নেও এই হাসিনার নাম মাথায় ঘুরবে।

তিনি আরও বলেন, যতবার এই নাম মুখে আসে, মনে রাখবেন—তা কেবল ঘৃণা থেকেই আসে। এই খুনি শেখ হাসিনা যতদিন ফাঁসির দড়িতে না ঝুলছে, ততদিন শান্তি নেই। শেখ শেখ মুখ দিয়ে বের হবেই যতদিন পর্যন্ত না ফাঁসিতে ঝোলানো হচ্ছে এই স্বৈরাচার শেখ হাসিনাকে বলেও জানান মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com