বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
নতুন উদ্যমে ক্রীড়া মন্ত্রণালয়: দায়িত্বের প্রথম দিনেই সক্রিয় আমিনুল হক সন্ত্রাস চাঁদাবাজ ও দখলমুক্ত ঢাকা-১৬ গড়তে কাজ করবেন অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতেন ‎ ‎ ‎ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি’র পক্ষ থেকে তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন বিরোধীদলীয় নেতা হচ্ছেন ডা. শফিকুর রহমান? ১১-দলীয় জোটের বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত ফুলেল শুভেচ্ছায় সংবর্ধিত ঢাকা-১৬ এর নবনির্বাচিত এমপি কর্নেল আব্দুল বাতেন ঢাকা-১৬ আসনের সকল ব্যানার–ফেস্টুন অপসারণের নির্দেশ আমিনুল হকের ঢাকা-১৬ আসনে ভোট কারচুপির অভিযোগ, পুনঃনির্বাচনের দাবি গণতন্ত্র পুনরুদ্ধারে নতুন অধ্যায়ের প্রত্যাশা আমিনুল হকের ঈশ্বরগঞ্জ আসনে নবনির্বাচিত এমপির বাজারে চাঁদাবাজি বন্ধের নির্দেশ মিরপুরের ভূমিদস্যু, প্রতারক, চাঁদাবাজ ও খুনের মামলার আসামি আমির-জহিরের দৌরাত্ম্য

রংপুরের পথে তারেক রহমান

অনলাইন ডেক্স
  • আপডেটের সময়: শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
রংপুরের পথে তারেক রহমান
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলীয় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ শুক্রবার রংপুরের জনসভায় যোগ দিতে রওনা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ২০ বছর পর আজ রংপুরে যাচ্ছেন তিনি।
প্রথমে বিকাল পৌনে চারটায় তিনি রংপুরের পীরগঞ্জে গিয়ে ২০২৪ সালের ছাত্রজনতার গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। সেখান থেকে সরাসরি যাবেন রংপুরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায়। বিকাল পাঁচটায় তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
স্থানীয় বিএনপির নেতারা জানান, দলের চেয়ারম্যানের এই নির্বাচনী সফর ও জনসভা সফল করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। ঈদগাহ মাঠে সমাবেশের মঞ্চ তৈরির কাজ শেষের পথে।
জনসভায় নেতা-কর্মী ও সমর্থকদের উপস্থিতি নিশ্চিত করতে এলাকায় মাইকিং করা হচ্ছে। তারেক রহমানের আগমন উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com