ঢাকার মিরপুরের পশ্চিম মনিপুর এলাকায় একটি বাসায় সন্ত্রাসী কায়দায় চাঁদা দাবির ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- আনোয়ার হোসেন তাবিদ (৩৫), গাজী আতিকুর রহমান মিন্টু (৩৫), মোঃ রতন মিয়া (৩৪) ও মোঃ ইসমাইল হোসেন (২৪)।
এরা সবাই বিএনপির রাজনীতি করে বলে জানাই এলাকাবাসী, আসামি গাজী আতিকুর রহমান মিন্টু মিরপুর থানা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহবায়ক। স্থানীয়রা জানাই- এরা ৫ই আগষ্টের পর থেকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে দখলবাজি, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে পড়ে।
ঘটনাটি ঘটে সোমবার (৭ জুলাই ২০২৫) রাত আনুমানিক ৩টায় পশ্চিম মনিপুরের প্রতীক ভিলা নামক একটি বাসায়।
মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, আগের দিন (রোববার ৬ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে গ্রেফতারকৃত চারজনসহ আরও অজ্ঞাতনামা ৮-১০ জনের একটি দল প্রতীক ভিলা বাসায় অতর্কিত হামলা চালায়। তারা বাসার বাসিন্দাদের জিম্মি করে সরকার সমর্থকদের ‘আওয়ামী লীগের ফ্যাসিস্ট’ বলে আখ্যা দিয়ে ২০ লক্ষ টাকা চাঁদা দাবি করে।
স্থানীয়দের বরাতে জানা গেছে, অভিযুক্তরা সবাই বিএনপি সমর্থিত মিরপুর মডেল থানার আলোচিত যুবদল নেতা ‘সম্রাট গ্রুপ’ ও ছাত্রদল নেতা ‘হিরু-হাসান’ বাহিনীর সক্রিয় সদস্য। তারা ৫ আগস্টের ঘটনার পর থেকে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি, ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে প্রভাব বিস্তার করে আসছে।
এতদিন এদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পাননি, অভিযোগ উঠেছে এদের পেছনে এলাকার কয়েকজন প্রভাবশালী রাজনৈতিক বড় ভাইয়ের সরাসরি মদদ রয়েছে। ভুক্তভোগীরা ভয় এবং হুমকির মুখে পড়ে ইতোমধ্যেই প্রায় পাঁচ লক্ষ টাকা পরিশোধ করতে বাধ্য হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা যায়।
পুলিশ জানায়, সোমবার রাত ৩টার দিকে অভিযানের সময় পুলিশ ও র্যাবের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা পালানোর চেষ্টা করলে চারজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে আদায়কৃত চাঁদার ১৬ হাজার টাকা এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
ঘটনার পর মিরপুর মডেল থানায় গ্রেফতারকৃত ও পলাতকদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
অপরাধ জগতের অদৃশ্য মদদদাতা রাজনৈতিক বড় ভাইদের চিনতে চান?
তাহলে চোখ রাখুন “দ্য ক্রাইম সার্চ” এর ওয়েবসাইট, ফেসবুক পেইজ এবং ইউটিউব চ্যানেলে। যেখানে অপরাধের অন্তরালের সত্য উঠে আসে নির্ভীকভাবে।
সত্য জানুন, সচেতন হোন। “দ্য ক্রাইম সার্চ” (The Crime Search) অপরাধের আড়ালের মুখোশ উন্মোচনের সাহসী কণ্ঠ।
Leave a Reply