বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
সন্ত্রাস চাঁদাবাজ ও দখলমুক্ত ঢাকা-১৬ গড়তে কাজ করবেন অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতেন ‎ ‎ ‎ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি’র পক্ষ থেকে তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন বিরোধীদলীয় নেতা হচ্ছেন ডা. শফিকুর রহমান? ১১-দলীয় জোটের বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত ফুলেল শুভেচ্ছায় সংবর্ধিত ঢাকা-১৬ এর নবনির্বাচিত এমপি কর্নেল আব্দুল বাতেন ঢাকা-১৬ আসনের সকল ব্যানার–ফেস্টুন অপসারণের নির্দেশ আমিনুল হকের ঢাকা-১৬ আসনে ভোট কারচুপির অভিযোগ, পুনঃনির্বাচনের দাবি গণতন্ত্র পুনরুদ্ধারে নতুন অধ্যায়ের প্রত্যাশা আমিনুল হকের ঈশ্বরগঞ্জ আসনে নবনির্বাচিত এমপির বাজারে চাঁদাবাজি বন্ধের নির্দেশ মিরপুরের ভূমিদস্যু, প্রতারক, চাঁদাবাজ ও খুনের মামলার আসামি আমির-জহিরের দৌরাত্ম্য খোলস পাল্টে নির্বাচনী মাঠে শেখ তাপসের সহযোগী সালাউদ্দিন, বিএনপির ছায়া পেতে মরিয়া

মামলার আসামি হয়েও ধরাছোঁয়ার বাইরে ‘নূর হোসেন মড়ল’

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময়: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

ময়মনসিংহ মহানগর যুব শ্রমিকলীগের সভাপতি পরিচয়ে দীর্ঘদিন ধরে আলোচনার কেন্দ্রে থাকা নূর হোসেন মড়ল এখনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধরা-ছোঁয়ার বাইরে। একাধিক ফৌজদারি মামলার আসামি হওয়া সত্ত্বেও তিনি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন বলে অভিযোগ স্থানীয়দের।

সূত্র জানায়, ১৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হবির ছত্রছায়ায় থেকে নূর হোসেন মড়ল বর্তমানে রাজনীতির রঙ বদলে আত্মরক্ষায় ব্যস্ত। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে এলাকায় ‘দালাল’ ‘মাদক ব্যবসায়ী’ ও ‘মিথ্যা মামলার ফাঁদ পাতা ব্যক্তি’ হিসেবেই তার পরিচিতি বেশি। স্থানীয়দের দাবি, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলেও অজ্ঞাত কারণে তদন্তে গাফিলতি দেখা যাচ্ছে।

স্থানীয় এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “নূর হোসেন মড়ল প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। অথচ আমরা জানি তার বিরুদ্ধে মাদক, প্রতারণা এমনকি সাগর হত্যার মতো গুরুতর অভিযোগ রয়েছে। আইন কি শুধুই সাধারণ মানুষের জন্য?”

অভিযোগ রয়েছে, নূর হোসেন মড়ল রাজনৈতিক ছত্রছায়ায় থেকে ভুয়া দরবার বসিয়ে এলাকাবাসীকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছেন বহুবার। তার অপকর্মের কারণে ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছে এলাকাবাসী। অথচ সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

বিশ্লেষকরা বলছেন, ক্ষমতার রাজনীতির ছায়ায় অপরাধীরা যখন প্রকাশ্যে ঘুরে বেড়ায়, তখন জনমনে সরকার এবং প্রশাসনের প্রতি আস্থার সংকট সৃষ্টি হয়। একজন দাগী আসামিকে আইনের আওতায় না এনে মুক্তভাবে চলাচলের সুযোগ দেওয়া হলে এর নেতিবাচক প্রভাব সমাজ ব্যবস্থার ওপর পড়বেই।

এখন দেখার বিষয়, আইন-শৃঙ্খলা বাহিনী ও প্রশাসন আদৌ কি নূর হোসেন মড়লের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ নেবে, নাকি তিনি রাজনৈতিক রঙ বদলেই থেকে যাবেন ধরাছোঁয়ার বাইরে?

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com