বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
নতুন উদ্যমে ক্রীড়া মন্ত্রণালয়: দায়িত্বের প্রথম দিনেই সক্রিয় আমিনুল হক সন্ত্রাস চাঁদাবাজ ও দখলমুক্ত ঢাকা-১৬ গড়তে কাজ করবেন অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতেন ‎ ‎ ‎ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি’র পক্ষ থেকে তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন বিরোধীদলীয় নেতা হচ্ছেন ডা. শফিকুর রহমান? ১১-দলীয় জোটের বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত ফুলেল শুভেচ্ছায় সংবর্ধিত ঢাকা-১৬ এর নবনির্বাচিত এমপি কর্নেল আব্দুল বাতেন ঢাকা-১৬ আসনের সকল ব্যানার–ফেস্টুন অপসারণের নির্দেশ আমিনুল হকের ঢাকা-১৬ আসনে ভোট কারচুপির অভিযোগ, পুনঃনির্বাচনের দাবি গণতন্ত্র পুনরুদ্ধারে নতুন অধ্যায়ের প্রত্যাশা আমিনুল হকের ঈশ্বরগঞ্জ আসনে নবনির্বাচিত এমপির বাজারে চাঁদাবাজি বন্ধের নির্দেশ মিরপুরের ভূমিদস্যু, প্রতারক, চাঁদাবাজ ও খুনের মামলার আসামি আমির-জহিরের দৌরাত্ম্য

মাঝ আকাশে বিপত্তি, যেভাবে রক্ষা পেলেন শুভশ্রী

বিনোদন ডেস্ক
  • আপডেটের সময়: শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
মাঝ আকাশে বিপত্তি, যেভাবে রক্ষা পেলেন শুভশ্রী

টালিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি ও বিধায়ক-পরিচালক রাজ চক্রবর্তী সপরিবার বেড়াতে গিয়েছিলেন থাইল্যান্ডে। পুত্র ইউভান, কন্যা ইয়ালিনিকে নিয়ে থাইল্যান্ডের রাজপথে নতুন বছর উদযাপনে মেতে ওঠেন এ তারকা দম্পতি।

বছর শেষে মুক্তি পেয়েছে শুভশ্রী অভিনীত সিনেমা ‘লহ গৌরাঙ্গের নাম রে’। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত সিনেমা ‘নটী বিনোদিনী’র ভূমিকায় তার অভিনয় দর্শক প্রশংসিত হয়। রাজও শেষ করেছেন তার আগামী ছবি ‘হোক কলরব’-এর শুটিং। এত ব্যস্ততার মধ্যে কিছু সময়ের জন্য নতুন বছরকে সপরিবার স্বাগত জানাতে এবং নিজেদের মতো করে সময় কাটাতে সমুদ্রদ্বীপে পৌঁছে গিয়েছিলেন তারা।

সেখানে মা-মেয়ে বিকিনিসুন্দরী! আইসক্রিম নিয়ে আনন্দে মেতেছিল ইউভান। স্ত্রী, পুত্র ও কন্যার ছবি তুলেছেন রাজ। থাইল্যান্ডে মধ্যরাতে বর্ষবরণে মেতেছিলেন ‘রাজশ্রী’।

চক্রবর্তী পরিবারের ঘনিষ্ঠ সূত্রের খবর, ফেরার পথেই বিপত্তি ঘটে। মাঝ আকাশে হঠাৎ বিমানে গোলযোগ। যাত্রীদের প্রাণরক্ষা করতে তড়িঘড়ি বিমানবন্দরে ফিরে আসার সিদ্ধান্ত নেন চালক। তার সেই সিদ্ধান্তেই বাকি যাত্রীদের সঙ্গে সপরিবার প্রাণে বাঁচেন রাজ চক্রবর্তী দম্পতিও। যদিও তখন নাকি বিমানের মধ্যেই কান্নাকাটি শুরু করে দিয়েছিলেন অনেকেই।

বিপদ কাটতেই আবার কাজের মেজাজে কর্তা-গিন্নি। শুভশ্রী ব্যস্ত তার সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ছবির প্রচারে। রাজ উত্তর কলকাতায় তার আগামী সিরিজ ‘আবার প্রলয় ২’-এর শুটিং শুরু করে দিয়েছেন। জানা গেছে, বৃহস্পতিবার রাজের শুটিং শেষ। আজ শুক্রবার সন্ধ্যা ৬টায় ‘হোক কলরব’ সিনেমার ট্রেলার মুক্তি আয়োজন করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com