বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
সন্ত্রাস চাঁদাবাজ ও দখলমুক্ত ঢাকা-১৬ গড়তে কাজ করবেন অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতেন ‎ ‎ ‎ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি’র পক্ষ থেকে তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন বিরোধীদলীয় নেতা হচ্ছেন ডা. শফিকুর রহমান? ১১-দলীয় জোটের বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত ফুলেল শুভেচ্ছায় সংবর্ধিত ঢাকা-১৬ এর নবনির্বাচিত এমপি কর্নেল আব্দুল বাতেন ঢাকা-১৬ আসনের সকল ব্যানার–ফেস্টুন অপসারণের নির্দেশ আমিনুল হকের ঢাকা-১৬ আসনে ভোট কারচুপির অভিযোগ, পুনঃনির্বাচনের দাবি গণতন্ত্র পুনরুদ্ধারে নতুন অধ্যায়ের প্রত্যাশা আমিনুল হকের ঈশ্বরগঞ্জ আসনে নবনির্বাচিত এমপির বাজারে চাঁদাবাজি বন্ধের নির্দেশ মিরপুরের ভূমিদস্যু, প্রতারক, চাঁদাবাজ ও খুনের মামলার আসামি আমির-জহিরের দৌরাত্ম্য খোলস পাল্টে নির্বাচনী মাঠে শেখ তাপসের সহযোগী সালাউদ্দিন, বিএনপির ছায়া পেতে মরিয়া

ময়মনসিংহে সমবায় ইউনিয়নের উদ্যোগে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ
  • আপডেটের সময়: সোমবার, ৩০ জুন, ২০২৫

৩০ জুন ময়মনসিংহের কাচিঝুলি রূপসী অফিস প্রাঙ্গণে ময়মনসিংহ জেলা সমবায় ইউনিয়ন লিমিটেড-এর উদ্যোগে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমবায় অধিদপ্তরের রেজিস্ট্রার ও মহাপরিচালক আবদুল ওয়াহেদ।

সভায় সভাপতিত্ব করেন জেলা সমবায় ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসাইন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমবায় সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, সমবায় হলো আত্মনির্ভরতার প্রতীক। স্বচ্ছতা, জবাবদিহিতা ও সদস্যদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী করতে হবে।

প্রধান অতিথি আবদুল ওয়াহেদ বলেন, দেশের অর্থনীতিতে সমবায়ের ভূমিকা গুরুত্বপূর্ণ। জনগণের জীবনমান উন্নয়নে সমবায় ব্যবস্থাকে কাজে লাগাতে হবে।

সভায় বক্তৃতা করেন বিভিন্ন সমবায় প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও। সমবায়ের কার্যক্রম, সুশাসন, আর্থিক স্বচ্ছতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মধ্যে মতবিনিময় ও দিকনির্দেশনা প্রদান করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com