শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
ইব্রাহিম-রিয়াজ বাহিনীর বিরুদ্ধে ৪০ ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ও সংবাদ সম্মেলন কোটচাঁদপুরে ভূমি কর্মকর্তার কাণ্ড: ব্যক্তিমালিকানাধীন জমিতে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ মামলা হলেও ধরছে না পুলিশ: এলাকায় সক্রিয় ইব্রাহিম-রিয়াজ বাহিনী গ্রাহকদের স্বার্থ সংরক্ষণে পল্লবীতে দাবিতে ইসলামি ব্যাংকের মানববন্ধন ও কলম বিরতি পল্লবীতে বিএনপি নেতা ‘মুন্না’কে হেরোইন ও ইয়াবাসহ আটক করেছে ডিবির পুলিশ মিরপুরে পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ২৫ জন গ্রেফতার হাদি হত্যা মামলার তদন্তে নতুন তথ্য, সামনে এলো আরও কয়েকজনের নাম প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ বাতিল, গ্রাহকদের স্বস্তি মিরপুরে গোপনে গড়ে ওঠা ‘মোল্লা সাম্রাজ্য’, আড়ালে থাকেন উপসচিব ‘আবু সাঈদ’ মিরপুরে কিশোর গ্যাংয়ের তাণ্ডব: প্রতিবাদ করায় দুই ভাইকে কুপিয়ে জখম

ময়মনসিংহের ভালুকায় সোহাগ বাহিনীর হামলায় স্বামী-স্ত্রী জখম

ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • আপডেটের সময়: সোমবার, ২৩ জুন, ২০২৫

ময়মনসিংহের ভালুকায় পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসী সোহাগ বাহিনীর হামলায় স্বামী-স্ত্রী গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটে শুক্রবার, ৩০ মে দুপুর ২টার দিকে ভালুকা উপজেলার স্কয়ার মাস্টার বাড়ি সংলগ্ন কাজীর ডাক্তার পোলট্রির মোড় এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোঃ নুরুল ইসলাম (৪৮) ও তার স্ত্রী রাজিয়া বেগম (৪০)-কে কুপিয়ে ও পিটিয়ে জখম করে মোবারক মিয়ার ছেলে সোহাগ মিয়া ও তার সহযোগীরা। হমলার সময় সোহাগের সঙ্গে ছিল আঃ মহিজুলের ছেলে মোঃ কনেল ও কাউসার গংরা।

গুরুতর আহত অবস্থায় স্বামী-স্ত্রীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে এলাকাবাসীর অভিযোগ, সোহাগ মিয়া দীর্ঘদিন ধরেই এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে।
তিনি শুধু হামলা-মারধরের সঙ্গেই জড়িত নন, গার্মেন্টস ছুটি হলে রাস্তায় দাঁড়িয়ে যুবতী ও নারীদের উত্ত্যক্ত করা, ইভটিজিং এবং বিভিন্নভাবে হয়রানির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

ভুক্তভোগীরা বলছেন, দিনের পর দিন এসব অভিযোগ জানানো হলেও প্রশাসনের তেমন কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি।

এলাকাবাসী অবিলম্বে সোহাগ ও তার সহযোগীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com