শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
ইব্রাহিম-রিয়াজ বাহিনীর বিরুদ্ধে ৪০ ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ও সংবাদ সম্মেলন কোটচাঁদপুরে ভূমি কর্মকর্তার কাণ্ড: ব্যক্তিমালিকানাধীন জমিতে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ মামলা হলেও ধরছে না পুলিশ: এলাকায় সক্রিয় ইব্রাহিম-রিয়াজ বাহিনী গ্রাহকদের স্বার্থ সংরক্ষণে পল্লবীতে দাবিতে ইসলামি ব্যাংকের মানববন্ধন ও কলম বিরতি পল্লবীতে বিএনপি নেতা ‘মুন্না’কে হেরোইন ও ইয়াবাসহ আটক করেছে ডিবির পুলিশ মিরপুরে পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ২৫ জন গ্রেফতার হাদি হত্যা মামলার তদন্তে নতুন তথ্য, সামনে এলো আরও কয়েকজনের নাম প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ বাতিল, গ্রাহকদের স্বস্তি মিরপুরে গোপনে গড়ে ওঠা ‘মোল্লা সাম্রাজ্য’, আড়ালে থাকেন উপসচিব ‘আবু সাঈদ’ মিরপুরে কিশোর গ্যাংয়ের তাণ্ডব: প্রতিবাদ করায় দুই ভাইকে কুপিয়ে জখম

“ভালো থাকুক ভালবাসা”

বিনোদন ডেস্ক
  • আপডেটের সময়: মঙ্গলবার, ৬ মে, ২০২৫

“ভালো থাকুক ভালবাসা”
—————-মোঃ নাহিদ সরকার

এতোটা আবেগ কভু যখন ছুঁতে পারেনি তোমায়,
তবে ফিরে যাক স্বর্গীয় প্রেম তার ঐ আপন নিড়ে।
শুধু জল ঢেলে লাভ হবেনা তপ্ত মরুর বুকে জানি
অতিসত্বর হরিয়ে যাবে তা যে অজস্র তৃষ্ণার ভীড়ে।

অসহায় এই আমার নেই তোমায় ধরে রাখার সম্বল,
তাই উজাড় করে দিলাম মনের সযত্নে লালিত আশা, আবেগী প্রেমকে আজকের এই ক্ষনে জানাই বিদায়, ক্ষুদ্র জীবনে প্রাপ্ত সকলের ভালো থাকুক ভালোবাসা।

আজ থেকে জেনে রেখো তুমি বাঁধাহীন-মুক্ত-স্বাধীন, মুক্ত মনে তোমার করতে পারো তবে যা ইচ্ছে তাই। হবোনা কভু আর এই আমি তোমার পথ চলতে কাঁটা, চলার পথে ভুলেও কভু যদি দুজনে সম্মুখে পৌঁছাই।

সেখানেই হাজারো মানুষের ভীড়ে মিশে হারিয়ে যাবো, তুমিও তখন পুরোদস্তুর থেকো ঠিক অচেনার বেশে।চাইলেও যেনো কভু মনে ফিরে আসেনা অতীত স্মৃতি, যা বিষাদী রুপ নিয়ে ভাসবে দুজনার মনের আকাশে।

তখন হতাশায় ঢেঁকে যেতে পারে দেখা স্বপ্ন তোমারও, শূন্যতার বৈরী পরশ তোমায় করতে চাইবে আলিঙ্গন, আমি সয়ে গেছি নীরবে; নিজস্বতায় তুমিও থেকো ঠিক, আমার মতো কভু ভুলেও যেনো না ভাঙ্গে তোমার মন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com