মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
ইব্রাহিম-রিয়াজ বাহিনীর বিরুদ্ধে ৪০ ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ও সংবাদ সম্মেলন কোটচাঁদপুরে ভূমি কর্মকর্তার কাণ্ড: ব্যক্তিমালিকানাধীন জমিতে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ মামলা হলেও ধরছে না পুলিশ: এলাকায় সক্রিয় ইব্রাহিম-রিয়াজ বাহিনী গ্রাহকদের স্বার্থ সংরক্ষণে পল্লবীতে দাবিতে ইসলামি ব্যাংকের মানববন্ধন ও কলম বিরতি পল্লবীতে বিএনপি নেতা ‘মুন্না’কে হেরোইন ও ইয়াবাসহ আটক করেছে ডিবির পুলিশ মিরপুরে পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ২৫ জন গ্রেফতার হাদি হত্যা মামলার তদন্তে নতুন তথ্য, সামনে এলো আরও কয়েকজনের নাম প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ বাতিল, গ্রাহকদের স্বস্তি মিরপুরে গোপনে গড়ে ওঠা ‘মোল্লা সাম্রাজ্য’, আড়ালে থাকেন উপসচিব ‘আবু সাঈদ’ মিরপুরে কিশোর গ্যাংয়ের তাণ্ডব: প্রতিবাদ করায় দুই ভাইকে কুপিয়ে জখম

বরিশালে একযোগে ১১ ওসি বদলি, প্রশাসনের দাবি নিয়মিত প্রক্রিয়া

বরিশাল প্রতিনিধি
  • আপডেটের সময়: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

বরিশাল জেলায় একযোগে ১১ জন পুলিশ পরিদর্শক (ওসি) বদলি হয়েছেন। এই সিদ্ধান্ত জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন স্বাক্ষরিত এক আদেশের মাধ্যমে জানা গেছে।

বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন বাকেরগঞ্জ থানার ওসি ও তদন্ত কর্মকর্তা, হিজলা, বাবুগঞ্জ, মুলাদী, মেহেন্দিগঞ্জ থানা, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), বিভাগীয় পুলিশ হাসপাতাল, মোটরযান শাখা, জেলা সার্কেল অফিস এবং সদর কোর্টে কর্মরত পরিদর্শকরা।

নতুন আদেশ অনুযায়ী, সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী ৪ এপ্রিলের মধ্যে নতুন দায়িত্বস্থলে যোগ দিতে হবে। হঠাৎ করে এতজন কর্মকর্তার একসঙ্গে বদলিতে এলাকায় নানা আলোচনা শুরু হলেও, পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এটিকে নিয়মিত বদলির অংশ হিসেবেই দেখছেন।

জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন জানান, “পুলিশের মধ্যে বদলি একটি স্বাভাবিক প্রক্রিয়া। এবার যাঁরা বদলি হয়েছেন, সেটিও ওই ধারাবাহিকতার অংশ।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com