শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
ইব্রাহিম-রিয়াজ বাহিনীর বিরুদ্ধে ৪০ ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ও সংবাদ সম্মেলন কোটচাঁদপুরে ভূমি কর্মকর্তার কাণ্ড: ব্যক্তিমালিকানাধীন জমিতে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ মামলা হলেও ধরছে না পুলিশ: এলাকায় সক্রিয় ইব্রাহিম-রিয়াজ বাহিনী গ্রাহকদের স্বার্থ সংরক্ষণে পল্লবীতে দাবিতে ইসলামি ব্যাংকের মানববন্ধন ও কলম বিরতি পল্লবীতে বিএনপি নেতা ‘মুন্না’কে হেরোইন ও ইয়াবাসহ আটক করেছে ডিবির পুলিশ মিরপুরে পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ২৫ জন গ্রেফতার হাদি হত্যা মামলার তদন্তে নতুন তথ্য, সামনে এলো আরও কয়েকজনের নাম প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ বাতিল, গ্রাহকদের স্বস্তি মিরপুরে গোপনে গড়ে ওঠা ‘মোল্লা সাম্রাজ্য’, আড়ালে থাকেন উপসচিব ‘আবু সাঈদ’ মিরপুরে কিশোর গ্যাংয়ের তাণ্ডব: প্রতিবাদ করায় দুই ভাইকে কুপিয়ে জখম

ফুলবাড়িয়ায় র‍্যাব-১৪ এর পৃথক অভিযানে ৪০ কেজি গাঁজা উদ্ধার, আটক ৪

সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ
  • আপডেটের সময়: রবিবার, ২০ জুলাই, ২০২৫

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৪, সিপিএসসি ময়মনসিংহ কোম্পানির পৃথক দুটি অভিযানে ৪০ কেজি গাঁজা উদ্ধার এবং ৪ মাদক কারবারিকে আটক করা হয়েছে। অভিযানে একটি পিকআপ ভ্যান, মোবাইল ফোন এবং নগদ অর্থও জব্দ করা হয়।

র‍্যাব জানায়, শনিবার (২০ জুলাই ২০২৫) বিকাল সাড়ে ৩টার দিকে ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানার ভবানীপুর ইউনিয়নের কান্দানিয়া এলাকার তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে আনোয়ার আলী (৪৩) এবং মোঃ সুমন মিয়া (২৬) নামের দুই মাদক কারবারিকে ২৫ কেজি গাঁজা, একটি পিকআপ ভ্যান ও দুইটি মোবাইল ফোনসহ আটক করা হয়।

পরে একইদিন বিকেল ৫টা ৫ মিনিটে র‍্যাবের অপর একটি দল ভবানীপুর ইউনিয়নের কান্দানিয়া এলাকার চাঁন মিয়ার বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। সেখান থেকে মোঃ মোস্তফা (৩৫) এবং মোঃ সাব্বির হোসেন প্রবীণ (২৪) নামের আরও দুই মাদক কারবারিকে ১৫ কেজি গাঁজা, দুইটি মোবাইল ফোন এবং মাদক বিক্রির ৯ হাজার নগদ টাকাসহ গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, উদ্ধারকৃত ৪০ কেজি গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা।

আটককৃতদের বিরুদ্ধে ফুলবাড়ীয়া থানায় পৃথক মামলা দায়েরসহ আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com