বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২২ অপরাহ্ন
নতুন উদ্যমে ক্রীড়া মন্ত্রণালয়: দায়িত্বের প্রথম দিনেই সক্রিয় আমিনুল হক সন্ত্রাস চাঁদাবাজ ও দখলমুক্ত ঢাকা-১৬ গড়তে কাজ করবেন অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতেন ‎ ‎ ‎ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি’র পক্ষ থেকে তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন বিরোধীদলীয় নেতা হচ্ছেন ডা. শফিকুর রহমান? ১১-দলীয় জোটের বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত ফুলেল শুভেচ্ছায় সংবর্ধিত ঢাকা-১৬ এর নবনির্বাচিত এমপি কর্নেল আব্দুল বাতেন ঢাকা-১৬ আসনের সকল ব্যানার–ফেস্টুন অপসারণের নির্দেশ আমিনুল হকের ঢাকা-১৬ আসনে ভোট কারচুপির অভিযোগ, পুনঃনির্বাচনের দাবি গণতন্ত্র পুনরুদ্ধারে নতুন অধ্যায়ের প্রত্যাশা আমিনুল হকের ঈশ্বরগঞ্জ আসনে নবনির্বাচিত এমপির বাজারে চাঁদাবাজি বন্ধের নির্দেশ মিরপুরের ভূমিদস্যু, প্রতারক, চাঁদাবাজ ও খুনের মামলার আসামি আমির-জহিরের দৌরাত্ম্য

‎পল্লবী থানা বিএনপির সদস্য হলেন আশরাফুল ইসলাম রনি, শুভেচ্ছায় সিক্ত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময়: বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকা মহানগর উত্তর-এর অধিভুক্ত পল্লবী থানা বিএনপির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন আশরাফুল ইসলাম রনি। দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে তাকে এই দায়িত্বে অন্তর্ভুক্ত করা হয়েছে।

‎দলীয় সূত্রে জানা গেছে, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং সদস্য সচিব মোস্তফা জামান যৌথভাবে আশরাফুল ইসলাম রনির সদস্যপদ অনুমোদন করেন। আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানিয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বে) এ বি এম এ রাজ্জাক স্বাক্ষরিত ৪ জানুয়ারি ২০২৬ তারিখ (রবিবার) একটি পত্র প্রদান করা হয়।

‎দলের পক্ষ থেকে জানানো হয়, পল্লবী থানা বিএনপিকে সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল করতে আশরাফুল ইসলাম রনি দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালন করবেন বলে দল আশাবাদী।

‎পল্লবী থানা বিএনপির সদস্য হলেন আশরাফুল ইসলাম রনি, শুভেচ্ছায় সিক্ত

‎এদিকে বিএনপির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার পর আশরাফুল ইসলাম রনিকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তার শুভাকাঙ্ক্ষীরা। দলীয় নেতাকর্মী, বন্ধু ও সমর্থকরা তাকে সরাসরি সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা জানান।

‎এছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে অসংখ্য পোস্ট দেখা গেছে। অনেকেই রনির রাজনৈতিক অগ্রযাত্রা ও ভবিষ্যৎ কর্মকাণ্ডে সফলতা কামনা করে পোস্ট ও মন্তব্যের মাধ্যমে নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন।

‎স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন, আশরাফুল ইসলাম রনির অন্তর্ভুক্তির মাধ্যমে পল্লবী থানা বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং দলীয় আন্দোলন-সংগ্রামে নতুন গতি সঞ্চারিত হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com