রাজধানীর পল্লবী থানায় মাদকবিরোধী অভিযানে একের পর এক সাফল্য এনে যাচ্ছেন অফিসার ইনচার্জ (ওসি) একে এম আলমগীর জাহান। তার দক্ষ নেতৃত্ব ও কঠোর নির্দেশনায় আবারও বড় ধরনের মাদক উদ্ধার করেছে পল্লবী থানা পুলিশ।
সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে ওসি একে এম আলমগীর জাহানের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোহাম্মদ আলাউদ্দিন-২ এর নেতৃত্বে একটি চৌকস পুলিশ দল ১৪ জানুয়ারী (বুধবার) ভোর আনুমানিক পৌনে চার ঘটিকার সময় পল্লবী থানাধীন কালশী বালুর মাঠ বস্তি এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ধৃত আসামী মর্জিনা বেগমের বসতঘর তল্লাশি করে দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- মর্জিনা বেগম (৫০) ও ইয়াসমিন আক্তার শান্তা (৩২) উভয়ের বসবাস মিরপুর-১২ পল্লবী থানাধীন কালশী বালুরমাঠ বস্তি।
এসময় তাদের হেফাজত থেকে ১২ কেজি ১৯০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২ লক্ষ ৪৩ হাজার ৮০০ টাকা। এছাড়াও অবৈধ মাদক বিক্রয়ের নগদ ৫২ হাজার ৮২০ টাকা উদ্ধার করা হয়।
পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) একে এম আলমগীর জাহান গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয় এবং আসামীদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ওসি একে এম আলমগীর জাহানের নেতৃত্বে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য:
স্থানীয়রা জানান, ওসি একে এম আলমগীর জাহান দায়িত্ব গ্রহণের পর থেকেই পল্লবী থানায় মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে দৃশ্যমান অগ্রগতি এসেছে। তার কঠোর অবস্থান ও নিরলস প্রচেষ্টার ফলে পল্লবী এলাকায় অপরাধীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং সাধারণ মানুষ স্বস্তিতে বসবাস করছে।
মাদকমুক্ত সমাজ গঠনে ওসি একে এম আলমগীর জাহানের এই ধরনের সাহসী ও প্রশংসনীয় উদ্যোগ আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সচেতন মহল।
Leave a Reply