শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
ইব্রাহিম-রিয়াজ বাহিনীর বিরুদ্ধে ৪০ ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ও সংবাদ সম্মেলন কোটচাঁদপুরে ভূমি কর্মকর্তার কাণ্ড: ব্যক্তিমালিকানাধীন জমিতে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ মামলা হলেও ধরছে না পুলিশ: এলাকায় সক্রিয় ইব্রাহিম-রিয়াজ বাহিনী গ্রাহকদের স্বার্থ সংরক্ষণে পল্লবীতে দাবিতে ইসলামি ব্যাংকের মানববন্ধন ও কলম বিরতি পল্লবীতে বিএনপি নেতা ‘মুন্না’কে হেরোইন ও ইয়াবাসহ আটক করেছে ডিবির পুলিশ মিরপুরে পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ২৫ জন গ্রেফতার হাদি হত্যা মামলার তদন্তে নতুন তথ্য, সামনে এলো আরও কয়েকজনের নাম প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ বাতিল, গ্রাহকদের স্বস্তি মিরপুরে গোপনে গড়ে ওঠা ‘মোল্লা সাম্রাজ্য’, আড়ালে থাকেন উপসচিব ‘আবু সাঈদ’ মিরপুরে কিশোর গ্যাংয়ের তাণ্ডব: প্রতিবাদ করায় দুই ভাইকে কুপিয়ে জখম

পল্লবীতে যুবককে গলা কেটে হত্যা, থানায় মামলা

এস এম জীবন, ঢাকা
  • আপডেটের সময়: বুধবার, ১১ জুন, ২০২৫

রাজধানীর মিরপুরের পল্লবী থানাধীন মিল্লাত ক্যাম্প এলাকায় এক যুবককে গলা কেটে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত যুবকের নাম রাকিবুল ইসলাম সানি (২৬), যিনি ‘পেপার সানি’ নামে এলাকায় পরিচিত ছিলেন।

‎মঙ্গলবার (১০ জুন) সকালে মিল্লাত ক্যাম্পের একটি নির্জন স্থান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহ উদ্ধারের সময় হাত-পা বাঁধা ছিল বলে জানা গেছে।

‎নিহতের পরিবার দাবি করছে, সানি একজন অটোরিকশাচালক ছিলেন। তাদের অভিযোগ, গেল রমজান মাসেও একটি সংঘবদ্ধ সন্ত্রাসী গ্রুপ তার ওপর হামলা চালিয়েছিল। সেসময় থানায় অভিযোগ জানানো হলেও পুলিশ কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। পরিবারের মতে, পুলিশের এই নিষ্ক্রিয়তার কারণেই এবার তাকে নির্মমভাবে প্রাণ দিতে হলো।

‎তবে পুলিশ সূত্র বলছে, নিহত সানির বিরুদ্ধে পল্লবী থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে। ফলে তার পেশা নিয়ে দ্বিমত রয়েছে।

‎পরিবার আরও অভিযোগ করেছে, স্থানীয়ভাবে পরিচিত চিহ্নিত মাদক ব্যবসায়ী ‘লেংড়া রুবেল’ সাভার থেকে তাকে দাওয়াতের কথা বলে ফোনে ডেকে নেয়। এরপর রুবেল ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে সানিকে হত্যা করে।

‎এ ঘটনায় পাঁচজনকে প্রধান আসামি হিসেবে চিহ্নিত করেছে পরিবার। তারা হলেন: লেংড়া রুবেল, বোমা কাল্লু, স্বপন, জিন্দা ও টানা আকাশ।

‎পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম জানান, সেদিন সকাল ৭টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সানির মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে ৫জনকে আসামি করে পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়েরের করা হয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি, তবে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com