বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১২ অপরাহ্ন
নতুন উদ্যমে ক্রীড়া মন্ত্রণালয়: দায়িত্বের প্রথম দিনেই সক্রিয় আমিনুল হক সন্ত্রাস চাঁদাবাজ ও দখলমুক্ত ঢাকা-১৬ গড়তে কাজ করবেন অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতেন ‎ ‎ ‎ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি’র পক্ষ থেকে তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন বিরোধীদলীয় নেতা হচ্ছেন ডা. শফিকুর রহমান? ১১-দলীয় জোটের বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত ফুলেল শুভেচ্ছায় সংবর্ধিত ঢাকা-১৬ এর নবনির্বাচিত এমপি কর্নেল আব্দুল বাতেন ঢাকা-১৬ আসনের সকল ব্যানার–ফেস্টুন অপসারণের নির্দেশ আমিনুল হকের ঢাকা-১৬ আসনে ভোট কারচুপির অভিযোগ, পুনঃনির্বাচনের দাবি গণতন্ত্র পুনরুদ্ধারে নতুন অধ্যায়ের প্রত্যাশা আমিনুল হকের ঈশ্বরগঞ্জ আসনে নবনির্বাচিত এমপির বাজারে চাঁদাবাজি বন্ধের নির্দেশ মিরপুরের ভূমিদস্যু, প্রতারক, চাঁদাবাজ ও খুনের মামলার আসামি আমির-জহিরের দৌরাত্ম্য

পল্লবীতে বিদেশি পিস্তল ও গুলিসহ ‘ভইরা দে’ গ্রুপের প্রধান সন্ত্রাসী আশিক গ্রেফতার

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময়: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

‎রাজধানীর পল্লবী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ আশিকুর ইসলাম শান্ত (২০) নামে এক চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি-মিরপুর বিভাগ। সোমবার (২৯ ডিসেম্বর) রাতে পল্লবীর ১১ নং সেকশন ও ১০ নং সেকশন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

‎ডিবি সূত্র জানায়, সোমবার রাত আনুমানিক ১১টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি মিরপুর জোনাল টিম এবং সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম পল্লবীর ১১ নং সেকশনের ‘মেঘবরণ রেস্টুরেন্টে’র সামনে অভিযান চালায়। ডিবির উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আশিকুর ইসলাম শান্তকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

‎পরবর্তীতে গ্রেফতারকৃত শান্তর দেওয়া তথ্যের ভিত্তিতে মিরপুর-১০ নম্বর সেকশনের ডি ব্লক প্যারিস রোডস্থ পরিত্যক্ত ডিএনসিসি মার্কেটের নিচতলায় সিঁড়ির নিচে তল্লাশি চালানো হয়। সেখানে মাটি খুঁড়ে লুকিয়ে রাখা একটি বিদেশি রিভলভার, ২ রাউন্ড ৯এমএম গুলিভর্তি ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল এবং ২০ রাউন্ড ৭.৬২ এমএম তাজা গুলি উদ্ধার করে ডিবি পুলিশ।



‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত শান্ত জানায়, সে পল্লবী এলাকার কুখ্যাত সন্ত্রাসী গ্রুপ “ভইরা দে”-এর একজন সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে সে ও তার সহযোগীরা অস্ত্রের ভয় দেখিয়ে এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।

‎ডিবির রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা গেছে, গ্রেফতারকৃত আশিকুর ইসলাম শান্তর বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ছিনতাই, ডাকাতির প্রস্তুতি, চুরি ও মাদকসহ অন্তত ১০টি মামলা রয়েছে। এসব মামলায় সে এজাহারভুক্ত ও চার্জশিটভুক্ত আসামি।

‎এ ঘটনায় পল্লবী থানায় অস্ত্র আইনে একটি নতুন মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার তাকে সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে ডিবি সূত্রে নিশ্চিত করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com