বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
সন্ত্রাস চাঁদাবাজ ও দখলমুক্ত ঢাকা-১৬ গড়তে কাজ করবেন অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতেন ‎ ‎ ‎ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি’র পক্ষ থেকে তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন বিরোধীদলীয় নেতা হচ্ছেন ডা. শফিকুর রহমান? ১১-দলীয় জোটের বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত ফুলেল শুভেচ্ছায় সংবর্ধিত ঢাকা-১৬ এর নবনির্বাচিত এমপি কর্নেল আব্দুল বাতেন ঢাকা-১৬ আসনের সকল ব্যানার–ফেস্টুন অপসারণের নির্দেশ আমিনুল হকের ঢাকা-১৬ আসনে ভোট কারচুপির অভিযোগ, পুনঃনির্বাচনের দাবি গণতন্ত্র পুনরুদ্ধারে নতুন অধ্যায়ের প্রত্যাশা আমিনুল হকের ঈশ্বরগঞ্জ আসনে নবনির্বাচিত এমপির বাজারে চাঁদাবাজি বন্ধের নির্দেশ মিরপুরের ভূমিদস্যু, প্রতারক, চাঁদাবাজ ও খুনের মামলার আসামি আমির-জহিরের দৌরাত্ম্য খোলস পাল্টে নির্বাচনী মাঠে শেখ তাপসের সহযোগী সালাউদ্দিন, বিএনপির ছায়া পেতে মরিয়া

পছন্দের মার্কা জানালেন তাসনিম জারা

অনলাইন ডেক্স
  • আপডেটের সময়: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
পছন্দের মার্কা জানালেন তাসনিম জারা

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা।

শনিবার (১০ জানুয়ারি) নির্বাচন কমিশনে অনুষ্ঠিত আপিল শুনানিতে তার মনোনয়নপত্র বৈধ করে কমিশন।

ইসির অডিটোরিয়ামে শুনানি শেষে এ সিদ্ধান্ত দেয় কমিশন। এ সময় প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনার উপস্থিত ছিলেন।

আপিল শুনানি শেষে সাংবাদিকদের ডা. তাসনিম জারা বলেন, নির্বাচন কমিশনে শুনানি শেষে আপিল মঞ্জুর হয়েছে। আমার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। গত এক সপ্তাহ অন্যরকম একটা অভিজ্ঞতার ভেতর দিয়ে গিয়েছি, দেশে-বিদেশে সবাই অনেক শুভকামনা জানিয়েছেন, অনেক দোয়া করেছেন। যখন রাস্তায় অনেকের সঙ্গে কথা বলেছি তখন তারা হতাশা প্রকাশ করেছেন, কষ্ট পেয়েছেন, বলেছেন দোয়া করছেন। আইনজীবী টিমসহ দেশ-বিদেশ থেকে যারা শুভকামনা জানিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ। সবার জনসমর্থনেই আগামী নির্বাচনে প্রার্থী হিসাবে লড়াই করতে পারব।

তাসনিম জারা আরও বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমরা এখন পছন্দের মার্কা নিয়ে আবেদন করতে পারব। সেই প্রক্রিয়ায় আমাদের পছন্দের মার্কা ফুটবল। তারপর নির্বাচন কমিশনের সিদ্ধান্ত থাকবে, আসন্ন নির্বাচনে ঢাকা–৯ আসনে জনগণের সমর্থিত স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমি অংশগ্রহণ করছি।

উল্লেখ্য, শনিবার (৩ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তখন তাসনিম জারা ইসিতে আপিলের ঘোষণা দেন। এরপর সোমবার (৫ জানুয়ারি) মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে তিনি ইসিতে আপিল করেছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com