বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
সন্ত্রাস চাঁদাবাজ ও দখলমুক্ত ঢাকা-১৬ গড়তে কাজ করবেন অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতেন ‎ ‎ ‎ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি’র পক্ষ থেকে তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন বিরোধীদলীয় নেতা হচ্ছেন ডা. শফিকুর রহমান? ১১-দলীয় জোটের বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত ফুলেল শুভেচ্ছায় সংবর্ধিত ঢাকা-১৬ এর নবনির্বাচিত এমপি কর্নেল আব্দুল বাতেন ঢাকা-১৬ আসনের সকল ব্যানার–ফেস্টুন অপসারণের নির্দেশ আমিনুল হকের ঢাকা-১৬ আসনে ভোট কারচুপির অভিযোগ, পুনঃনির্বাচনের দাবি গণতন্ত্র পুনরুদ্ধারে নতুন অধ্যায়ের প্রত্যাশা আমিনুল হকের ঈশ্বরগঞ্জ আসনে নবনির্বাচিত এমপির বাজারে চাঁদাবাজি বন্ধের নির্দেশ মিরপুরের ভূমিদস্যু, প্রতারক, চাঁদাবাজ ও খুনের মামলার আসামি আমির-জহিরের দৌরাত্ম্য খোলস পাল্টে নির্বাচনী মাঠে শেখ তাপসের সহযোগী সালাউদ্দিন, বিএনপির ছায়া পেতে মরিয়া

নান্দাইলে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩ কেজি গাঁজাসহ মিলন মিয়া (২৬) নামের এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চৌকস দল। আটককৃত মিলন মিয়া হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং লাদিয়া গ্রামের ফজল মিয়ার পুত্র।

১৪ মে ২০২৫ তারিখ, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিচালক মো. আনোয়ার হোসেন এর নির্দেশনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের খ সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সুর এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে সঙ্গীয় ফোর্সসহ চৌকস দলটি নান্দাইল উপজেলার চৌরাস্তা থেকে কিশোরগঞ্জগামী মেইন রোডের মুশুল্লী বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মিলন মিয়াকে ৩ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে।

আটককৃত মিলনের বিরুদ্ধে খ সার্কেলের পরিদর্শক কানিজ ফাতেমা বাদী হয়ে নান্দাইল মডেল থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com