মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
ইব্রাহিম-রিয়াজ বাহিনীর বিরুদ্ধে ৪০ ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ও সংবাদ সম্মেলন কোটচাঁদপুরে ভূমি কর্মকর্তার কাণ্ড: ব্যক্তিমালিকানাধীন জমিতে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ মামলা হলেও ধরছে না পুলিশ: এলাকায় সক্রিয় ইব্রাহিম-রিয়াজ বাহিনী গ্রাহকদের স্বার্থ সংরক্ষণে পল্লবীতে দাবিতে ইসলামি ব্যাংকের মানববন্ধন ও কলম বিরতি পল্লবীতে বিএনপি নেতা ‘মুন্না’কে হেরোইন ও ইয়াবাসহ আটক করেছে ডিবির পুলিশ মিরপুরে পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ২৫ জন গ্রেফতার হাদি হত্যা মামলার তদন্তে নতুন তথ্য, সামনে এলো আরও কয়েকজনের নাম প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ বাতিল, গ্রাহকদের স্বস্তি মিরপুরে গোপনে গড়ে ওঠা ‘মোল্লা সাম্রাজ্য’, আড়ালে থাকেন উপসচিব ‘আবু সাঈদ’ মিরপুরে কিশোর গ্যাংয়ের তাণ্ডব: প্রতিবাদ করায় দুই ভাইকে কুপিয়ে জখম

নয়ন বাঙালির দেশে ফেরাতেই শেষ হবে দখল–চাঁদাবাজদের যুগ: প্রবাসী সুশীল সমাজ

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

ঢাকা–১৬ আসনের সাধারণ মানুষ আজ হাঁপিয়ে উঠেছে দখল–চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক ব্যবসায়ীদের তাণ্ডবে। ফুটপাত, সড়ক, পরিবহন থেকে শুরু করে গার্মেন্টস ও বাজার—সবখানেই চলছে দখলবাজদের রাজত্ব। এই দুঃশাসনের অবসান চায় এলাকাবাসী। আর প্রবাসীদের প্রত্যাশা—ড. নয়ন বাঙালি দেশে ফিরলেই শেষ হবে এ দৌরাত্ম্য।

রাজনৈতিক চিন্তাবিদ, প্রখ্যাত আইনজীবী এবং বিএনপি পরিবারে বেড়ে ওঠা তরুণ নেতা ড. নয়ন বাঙালি বর্তমানে প্রবাসে থেকেও আলোচনার কেন্দ্রবিন্দু। তারেক রহমানের আস্থাভাজন হিসেবে তিনি শুধু একজন সংগঠক নন, নতুন প্রজন্মের কাছেও রাজনীতির আইকন। মিরপুরের মাটিতে বেড়ে ওঠা এই নেতা নিজের অবস্থান স্পষ্ট করে বলেছেন— “আমার রাজনীতিতে অপরাধীর জায়গা নেই, আমি চাই জনগণের ভোট।”

ওয়াশিংটন ডিসি ও ভার্জিনিয়ায় আয়োজিত আলোচনায় প্রবাসী বাংলাদেশিরা বলেন, নয়ন বাঙালি দেশে ফিরেই ঢাকা–১৬ আসনের রাজনীতির হাল ধরবেন। তাঁর প্রথম অঙ্গীকার হবে অপরাধী শক্তির দমন। তিনি ঘোষণা দিয়েছেন— “ব্যানার–ফেস্টুনে অপরাধ ঢেকে রাখা চলবে না, এলাকায় কোনো চাঁদাবাজ বা মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই।”

নয়ন বাঙালির মায়ের দীর্ঘ রাজনৈতিক সততা নিয়েও প্রবাসীরা প্রশংসা করেন। তাদের ভাষায়, তাঁর মা কখনো আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করেননি। অথচ সাবেক কাউন্সিলর সাজ্জাদ হোসেন ক্ষমতার লোভে আওয়ামী লীগের সঙ্গে গোপন সমঝোতা করে বিএনপির প্রতি বিশ্বাসঘাতকতা করেছেন।

‘রাজনীতির স্কুল’-এর প্রতিষ্ঠাতা ড. নয়ন বাঙালি আরও বলেন, “আমার মিছিলে যদি ১০ জনও থাকে, তবে তারা হোক এলাকার ভোটার। লোক দেখানোর ভিড়, ভাড়া করা সন্ত্রাসী আর চাঁদাবাজদের নিয়ে রাজনীতি নয়।”

প্রবাসী সমাজের স্লোগান এখন একটাই— “ঢাকা–১৬ দখল–চাঁদাবাজমুক্ত হোক, নয়ন বাঙালিই হোক এলাকার অভিভাবক।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com