বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
নতুন উদ্যমে ক্রীড়া মন্ত্রণালয়: দায়িত্বের প্রথম দিনেই সক্রিয় আমিনুল হক সন্ত্রাস চাঁদাবাজ ও দখলমুক্ত ঢাকা-১৬ গড়তে কাজ করবেন অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতেন ‎ ‎ ‎ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি’র পক্ষ থেকে তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন বিরোধীদলীয় নেতা হচ্ছেন ডা. শফিকুর রহমান? ১১-দলীয় জোটের বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত ফুলেল শুভেচ্ছায় সংবর্ধিত ঢাকা-১৬ এর নবনির্বাচিত এমপি কর্নেল আব্দুল বাতেন ঢাকা-১৬ আসনের সকল ব্যানার–ফেস্টুন অপসারণের নির্দেশ আমিনুল হকের ঢাকা-১৬ আসনে ভোট কারচুপির অভিযোগ, পুনঃনির্বাচনের দাবি গণতন্ত্র পুনরুদ্ধারে নতুন অধ্যায়ের প্রত্যাশা আমিনুল হকের ঈশ্বরগঞ্জ আসনে নবনির্বাচিত এমপির বাজারে চাঁদাবাজি বন্ধের নির্দেশ মিরপুরের ভূমিদস্যু, প্রতারক, চাঁদাবাজ ও খুনের মামলার আসামি আমির-জহিরের দৌরাত্ম্য

দৃশ্যের খোঁজে শ্রীলঙ্কায় সিয়াম-সুস্মিতা

বিনোদন ডেস্ক
  • আপডেটের সময়: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
দৃশ্যের খোঁজে শ্রীলঙ্কায় সিয়াম-সুস্মিতা

‘জংলি’ সিনেমার পর এবার রোজার ঈদকে সামনে রেখে নতুন সিনেমা নিয়ে দর্শকের সামনে আসতে প্রস্তুত হচ্ছেন সিয়াম আহমেদ। ‘রাক্ষস’ শিরোনামের এই সিনেমাটি পরিচালনা করছেন ‘বরবাদ’খ্যাত নির্মাতা মেহেদী হাসান হৃদয়। গত মাসে দেশে সিনেমাটির শুটিং শুরু হয়। ইতোমধ্যে প্রকাশ পেয়েছে সিয়ামের ফার্স্ট লুক ও অ্যানাউন্সমেন্ট টিজার। নায়িকার নামও ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে ঈদুল ফিতরকে লক্ষ্য করে পুরোদমে এগিয়ে চলছে ‘রাক্ষস’ টিম।

দেশের লোকেশনে শুটিং শেষ করে এবার দৃশ্যের খোঁজে বিদেশে পাড়ি জমাচ্ছে ইউনিট। নির্মাতা জানান, ৪ জানুয়ারি রাতে তারা শ্রীলঙ্কার উদ্দেশে রওনা হয়েছেন। সেখানে প্রায় দুই সপ্তাহ ধরে সিনেমার গুরুত্বপূর্ণ অংশের শুটিং চলবে। বিদেশের শিডিউল শেষ করে ইউনিট ঢাকায় ফিরে বাকি দৃশ্যের শুটিং সম্পন্ন করবে। এরপর পোস্ট-প্রোডাকশনের কাজ শেষ করে ঈদে মুক্তির জন্য প্রস্তুত করা হবে সিনেমাটি।

‘রাক্ষস’ সিনেমায় সিয়ামের বিপরীতে অভিনয় করছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন এবং কয়েক দিনের মধ্যেই শ্রীলঙ্কায় টিমের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে। ২০২১ সালে ‘প্রেম টেম’ সিনেমার মাধ্যমে টালিউডে অভিষেক হয় সুস্মিতার। এরপর তিনি ‘চেঙ্গিজ’, ‘মানুষ’সহ একাধিক সিনেমায় অভিনয় করেছেন। ‘রাক্ষস’ দিয়েই তার ঢাকাই সিনেমায় অভিষেক হতে যাচ্ছে।

গত মাসে ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সুস্মিতা জানান, সিনেমাটির গল্পই তাকে অভিনয়ে আগ্রহী করেছে। তিনি বলেন, ‘নির্মাতার কাছ থেকে গল্পটি শুনে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। গল্পের কারণেই এই সিনেমায় যুক্ত হওয়া। এখানে নায়িকার চরিত্রে অনেক কিছু করার সুযোগ আছে। চরিত্রটি ফুটিয়ে তুলতে নিজের ২০০ ভাগ দিয়ে চেষ্টা করব। ভালো একটি টিমের সঙ্গে প্রথমবার বাংলাদেশি সিনেমায় কাজ করতে পারাটা আমার জন্য বড় পাওয়া।’

নির্মাতা মেহেদী হাসান হৃদয় জানান, ‘বরবাদ’-এর মতোই ‘রাক্ষস’ সিনেমাতেও থাকবে ভরপুর অ্যাকশন ও ভায়োলেন্স। পাশাপাশি এতে রয়েছে একটি প্রেমের গল্প, যে প্রেমের কারণেই সিয়াম অভিনীত চরিত্রটি একসময় রাক্ষসে পরিণত হয়। সিনেমাটিতে আরও অভিনয় করছেন বাপ্পারাজ, আলীরাজসহ আরও অনেকে। ‘রাক্ষস’ নির্মিত হচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com