মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
ইব্রাহিম-রিয়াজ বাহিনীর বিরুদ্ধে ৪০ ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ও সংবাদ সম্মেলন কোটচাঁদপুরে ভূমি কর্মকর্তার কাণ্ড: ব্যক্তিমালিকানাধীন জমিতে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ মামলা হলেও ধরছে না পুলিশ: এলাকায় সক্রিয় ইব্রাহিম-রিয়াজ বাহিনী গ্রাহকদের স্বার্থ সংরক্ষণে পল্লবীতে দাবিতে ইসলামি ব্যাংকের মানববন্ধন ও কলম বিরতি পল্লবীতে বিএনপি নেতা ‘মুন্না’কে হেরোইন ও ইয়াবাসহ আটক করেছে ডিবির পুলিশ মিরপুরে পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ২৫ জন গ্রেফতার হাদি হত্যা মামলার তদন্তে নতুন তথ্য, সামনে এলো আরও কয়েকজনের নাম প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ বাতিল, গ্রাহকদের স্বস্তি মিরপুরে গোপনে গড়ে ওঠা ‘মোল্লা সাম্রাজ্য’, আড়ালে থাকেন উপসচিব ‘আবু সাঈদ’ মিরপুরে কিশোর গ্যাংয়ের তাণ্ডব: প্রতিবাদ করায় দুই ভাইকে কুপিয়ে জখম

ঢাকা-১৬ আসনের সকল ব্যানার–ফেস্টুন অপসারণের নির্দেশ আমিনুল হকের

এস এম জীবন, ঢাকা
  • আপডেটের সময়: রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা-১৬ আসনে টানানো সকল ব্যানার ও ফেস্টুন দ্রুত অপসারণের জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি নির্দেশ ও আহ্বান জানিয়েছেন আমিনুল হক। সাম্প্রতিক এক বার্তায় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত সকল ব্যানার–ফেস্টুন অতি দ্রুত সময়ের মধ্যে সরিয়ে ফেলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

‎নির্বাচনের ফলাফল নিয়ে দলের ভেতরে ক্ষোভ ও বেদনা থাকাটা স্বাভাবিক উল্লেখ করে আমিনুল হক বলেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার দায়িত্ব মহামান্য আদালত ও নির্বাচন কমিশনের। তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ন্যায়সঙ্গতভাবে বিষয়টি পর্যালোচনা করবেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি সকলের আস্থা অটুট থাকবে।

‎তিনি আরও বলেন, তাদের রাজনীতি আইনের শাসন, শৃঙ্খলা ও গণতান্ত্রিক মূল্যবোধের উপর প্রতিষ্ঠিত। ব্যক্তিগত কষ্ট, রাজনৈতিক হতাশা বা ক্ষোভ যেন কোনোভাবেই জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি না করে সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

‎নেতাকর্মীদের উদ্দেশ্যে আমিনুল হক বলেন, “জনগণের পাশে থাকুন, মানুষের জন্য কাজ করুন। আমাদের রাজনীতি প্রতিহিংসার নয়, সেবার রাজনীতি।” তিনি একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

‎বার্তার শেষাংশে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন যে, “মানবিক বাংলাদেশ” গড়ার যে স্বপ্ন ও পরিকল্পনা নেওয়া হয়েছে, তা বাস্তবায়নে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ সর্বাত্মক সহযোগিতা করবেন। মহান আল্লাহর সহায়তা কামনা করে তিনি সকলের মঙ্গল প্রত্যাশা করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com