শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
ইব্রাহিম-রিয়াজ বাহিনীর বিরুদ্ধে ৪০ ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ও সংবাদ সম্মেলন কোটচাঁদপুরে ভূমি কর্মকর্তার কাণ্ড: ব্যক্তিমালিকানাধীন জমিতে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ মামলা হলেও ধরছে না পুলিশ: এলাকায় সক্রিয় ইব্রাহিম-রিয়াজ বাহিনী গ্রাহকদের স্বার্থ সংরক্ষণে পল্লবীতে দাবিতে ইসলামি ব্যাংকের মানববন্ধন ও কলম বিরতি পল্লবীতে বিএনপি নেতা ‘মুন্না’কে হেরোইন ও ইয়াবাসহ আটক করেছে ডিবির পুলিশ মিরপুরে পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ২৫ জন গ্রেফতার হাদি হত্যা মামলার তদন্তে নতুন তথ্য, সামনে এলো আরও কয়েকজনের নাম প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ বাতিল, গ্রাহকদের স্বস্তি মিরপুরে গোপনে গড়ে ওঠা ‘মোল্লা সাম্রাজ্য’, আড়ালে থাকেন উপসচিব ‘আবু সাঈদ’ মিরপুরে কিশোর গ্যাংয়ের তাণ্ডব: প্রতিবাদ করায় দুই ভাইকে কুপিয়ে জখম

ডিভোর্সি নারীর ঘরে বিবস্ত্র অবস্থায় পুলিশ সদস্য আটক

রাজশাহী প্রতিনিধি
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

রাজশাহীর তালাইমারি বাদুড়তলা এলাকায় এক তালাকপ্রাপ্তা নারীর বাসায় অনৈতিক অবস্থায় ধরা পড়েছেন এক পুলিশ সদস্য। ঘটনাটি ঘটে বুধবার (৩০ এপ্রিল) দিনগত রাত ১২টার দিকে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে ওই নারীর বাসায় একটি পুরুষ প্রবেশ করতে দেখে সন্দেহ হয় প্রতিবেশীদের। দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে একপর্যায়ে তারা দরজা ভেঙে ফেলে এবং এক পুলিশ সদস্যকে বিবস্ত্র অবস্থায় আটক করে। পরে উত্তেজিত জনতা তাকে বেঁধে রাখে এবং পুলিশে খবর দেয়।

খবর পেয়ে বোয়ালিয়া মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ওই পুলিশ সদস্যকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে আটক পুলিশ সদস্যের পরিচয় প্রকাশ করা হয়নি।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই পুলিশ সদস্য রাতে গোপনে ওই নারীর বাসায় যাতায়াত করতেন। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ছিল।

এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “ঘটনাটি তদন্তাধীন। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, আটক ব্যক্তি পুলিশের সদস্য। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

অন্যদিকে, ঘটনাস্থলের নারীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, “আমরা একে অপরকে অনেক দিন ধরে চিনি। তবে সে রাতে কীভাবে এমন কিছু হলো, আমি নিজেও ঠিক বুঝতে পারছি না।”

পুলিশ বিভাগের এমন আচরণে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে। তারা দাবি করছেন, যারা আইন রক্ষা করে, তাদের যদি এমন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত পাওয়া যায়, তবে সেটি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাখে।

ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত নজরদারি বাড়ানো হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com