মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
ইব্রাহিম-রিয়াজ বাহিনীর বিরুদ্ধে ৪০ ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ও সংবাদ সম্মেলন কোটচাঁদপুরে ভূমি কর্মকর্তার কাণ্ড: ব্যক্তিমালিকানাধীন জমিতে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ মামলা হলেও ধরছে না পুলিশ: এলাকায় সক্রিয় ইব্রাহিম-রিয়াজ বাহিনী গ্রাহকদের স্বার্থ সংরক্ষণে পল্লবীতে দাবিতে ইসলামি ব্যাংকের মানববন্ধন ও কলম বিরতি পল্লবীতে বিএনপি নেতা ‘মুন্না’কে হেরোইন ও ইয়াবাসহ আটক করেছে ডিবির পুলিশ মিরপুরে পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ২৫ জন গ্রেফতার হাদি হত্যা মামলার তদন্তে নতুন তথ্য, সামনে এলো আরও কয়েকজনের নাম প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ বাতিল, গ্রাহকদের স্বস্তি মিরপুরে গোপনে গড়ে ওঠা ‘মোল্লা সাম্রাজ্য’, আড়ালে থাকেন উপসচিব ‘আবু সাঈদ’ মিরপুরে কিশোর গ্যাংয়ের তাণ্ডব: প্রতিবাদ করায় দুই ভাইকে কুপিয়ে জখম

টুপি পরা নিয়ে বিরোধে মাদ্রাসাছাত্রকে গলাকেটে হত্যা

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
টুপি পরা নিয়ে বিরোধে মাদ্রাসাছাত্রকে গলাকেটে হত্যা

নোয়াখালীর সোনাইমুড়ীতে একটি মাদ্রাসার আবাসিক ছাত্রকে ঘুমের মধ্যে গলাকেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একই মাদ্রাসার অপর এক ছাত্রকে আটক করা হয়েছে।

তিনি জানান, রোববার দিবাগত রাতে উপজেলার সোনাইমুড়ী পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের বাটরা আল মাদরাসাতুল ইসলামিয়া মাখফুনুল উলুম মাদ্রাসার আবাসিক কক্ষে এ ঘটনা ঘটে।

হত্যার শিকার মাদ্রাসা ছাত্র নাজিম উদ্দিন (১৩) উপজেলার চাষীরহাট ইউনিয়নের জাহানাবাদ গ্রামের ওবায়েদ উল্ল্যার ছেলে। অপরদিকে অভিযুক্ত আবু ছায়েদ (১৬) ময়মনসিংহ জেলার টেঙ্গাপাড়া উপজেলার রুস্তম আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০-১৫ দিন আগে দুই ছাত্রের মধ্যে টুপি পরাকে কেন্দ্র করে বিরোধ হয়। মাদ্রাসার শিক্ষক প্রথমে বিষয়টি মিটমাট করলেও, পরে ছায়েদ ক্ষিপ্ত হয়ে সোনাইমুড়ী বাজার থেকে একটি ধারালো ছুরি কিনে নাজিমকে হত্যা করে। রাত আড়াইটার দিকে ছায়েদ ঘুমিয়ে থাকা অবস্থায় নাজিমকে জবাই করে। নাজিমের কণ্ঠস্বর শুনে একই কক্ষে থাকা ছাত্র ও শিক্ষক ঘুম থেকে উঠে এই ঘটনা দেখতে পায়।

সোনাইমুড়ী থানার আলম ওসি মোহাম্মদ খোরশেদ আলম জানান, খবর পেয়ে পুলিশ ভোরেই ঘটনাস্থলে পৌঁছায়। অভিযুক্ত ছাত্রকে হেফাজতে নেওয়া হয়েছে এবং হত্যায় ব্যবহৃত ছুরিটি জব্দ করা হয়েছে। লাশ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com