শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
ইব্রাহিম-রিয়াজ বাহিনীর বিরুদ্ধে ৪০ ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ও সংবাদ সম্মেলন কোটচাঁদপুরে ভূমি কর্মকর্তার কাণ্ড: ব্যক্তিমালিকানাধীন জমিতে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ মামলা হলেও ধরছে না পুলিশ: এলাকায় সক্রিয় ইব্রাহিম-রিয়াজ বাহিনী গ্রাহকদের স্বার্থ সংরক্ষণে পল্লবীতে দাবিতে ইসলামি ব্যাংকের মানববন্ধন ও কলম বিরতি পল্লবীতে বিএনপি নেতা ‘মুন্না’কে হেরোইন ও ইয়াবাসহ আটক করেছে ডিবির পুলিশ মিরপুরে পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ২৫ জন গ্রেফতার হাদি হত্যা মামলার তদন্তে নতুন তথ্য, সামনে এলো আরও কয়েকজনের নাম প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ বাতিল, গ্রাহকদের স্বস্তি মিরপুরে গোপনে গড়ে ওঠা ‘মোল্লা সাম্রাজ্য’, আড়ালে থাকেন উপসচিব ‘আবু সাঈদ’ মিরপুরে কিশোর গ্যাংয়ের তাণ্ডব: প্রতিবাদ করায় দুই ভাইকে কুপিয়ে জখম

জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন কর্ণেল (অব:) আব্দুল বাতেন

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময়: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা-১৬ (পল্লবী ও রূপনগর) এলাকায় আজ বিকেল ৫ টায় জনাব কর্নেল (অব:) আব্দুল বাতেনের নেতৃত্বে সফল গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি মিরপুর-৬ নাম্বার বাজার থেকে শুরু হয়ে রূপনগরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে ইস্টার্ন হাউজিং ঘরোয়া মোড়ে শেষ হয়।

মিছিলের পূর্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কর্নেল (অব:) আব্দুল বাতেন বলেন, জুলাই সনদ বাস্তবায়ন করা এবং সেই সনদের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করতে হবে। বিচারপ্রক্রিয়া সুসংহত করে ফ্যাসিস্টদের বিচারের ব্যবস্থা করতে হবে এবং নির্বাচন পদ্ধতি পি-আর (PR) পদ্ধতিতেই হতে হবে।

আরো উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত ০৬ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ও যুব বিভাগ ঢাকা মহানগর উত্তর সেক্রেটারী জনাব হাসানুল বান্না চপল।

উক্ত মিছিলে সভাপতিত্ব করেন ঢাকা মহানগরী উত্তর মজলিসে শূরা সদস্য ও রুপনগর থানা আমীর জনাব মো: আবু হানিফ এ সময় আরো উপস্থিত ছিলেন- ঢাকা মহানগরী উত্তর মজলিসে শূরা সদস্য ও পল্লবী দক্ষিণ থানা আমীর জনাব আশরাফুল আলম, পল্লবী উত্তর থানা আমীর সাইফুল কাদের পল্লবী মধ্য থানা আমীর জনাব রইসুল ইসলাম পবন। বিভিন্ন থানার সেক্রেটারি, কর্মপরিষদ সদস্য ও স্থানীয় নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে জনাব আবু হানিফ বলেন, আমরা নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বী হিসেবে অংশ নেব; জামায়াত কোনো হুমকিতে ভয় পায় না। হুমকি দানকারীদের ফ্যাসিস্টদের মতো বিদায় করে দিবে এ দেশের জনগন।

উক্ত কর্মসূচিতে এলাকার গণমানুষের ব্যাপক আগ্রহ ও অংশগ্রহণ লক্ষ্য করা যায় এবং মিছিল শান্তিপূর্ণভাবে শেষ হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com