শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
ইব্রাহিম-রিয়াজ বাহিনীর বিরুদ্ধে ৪০ ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ও সংবাদ সম্মেলন কোটচাঁদপুরে ভূমি কর্মকর্তার কাণ্ড: ব্যক্তিমালিকানাধীন জমিতে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ মামলা হলেও ধরছে না পুলিশ: এলাকায় সক্রিয় ইব্রাহিম-রিয়াজ বাহিনী গ্রাহকদের স্বার্থ সংরক্ষণে পল্লবীতে দাবিতে ইসলামি ব্যাংকের মানববন্ধন ও কলম বিরতি পল্লবীতে বিএনপি নেতা ‘মুন্না’কে হেরোইন ও ইয়াবাসহ আটক করেছে ডিবির পুলিশ মিরপুরে পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ২৫ জন গ্রেফতার হাদি হত্যা মামলার তদন্তে নতুন তথ্য, সামনে এলো আরও কয়েকজনের নাম প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ বাতিল, গ্রাহকদের স্বস্তি মিরপুরে গোপনে গড়ে ওঠা ‘মোল্লা সাম্রাজ্য’, আড়ালে থাকেন উপসচিব ‘আবু সাঈদ’ মিরপুরে কিশোর গ্যাংয়ের তাণ্ডব: প্রতিবাদ করায় দুই ভাইকে কুপিয়ে জখম

গোপালগঞ্জে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতার পদত্যাগ

অনলাইন ডেক্স
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
গোপালগঞ্জে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতার পদত্যাগ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সংবাদ সম্মেলন করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতা পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার সকালে ও বুধবার রাতে টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবে পৃথক সংবাদ সম্মেলন করে তারা পদত্যাগ করে।

পদত্যাগকারী নেতারা হলেন টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তুষার কান্তি বাইন ও গোপালপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল মন্ডল।

বৃহস্পতিবার সকালে টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ৩নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল মন্ডল বলেন, আমি বিগত আওয়ামী লীগ সরকারে আমলে গোপালপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলাম। বর্তমানে ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় এবং একই সঙ্গে আমার শারীরিক অবস্থা ভালো না থাকায় ওই সংগঠনের সাংগঠনিক কর্যক্রমে যুক্ত থাকা সম্ভব নয়। তাই আমি ওই পদ থেকে পদত্যাগ করছি।

অপরদিকে, রাতে সংবাদ সম্মেলন করে গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তুষার কান্তি বাইন বলেন, আমাকে বিগত আওয়ামী লীগ সরকারে আমলে গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে অন্তর্ভুক্ত করে। আমার শারীরিক অসুস্থতা ও পারিবারিক কারণে আমি ওই সংগঠনের কোন কার্যক্রমে কখনো সক্রীয়ভাবে যুক্ত ছিলাম না। বর্তমানে আমি নানাবিধ রোগে আক্রান্ত। যে কারণে আমি স্বজ্ঞানে উক্ত পদ থেকে পদত্যাগ করছি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com