গণতন্ত্র পুনরুদ্ধারে নতুন অধ্যায়ের প্রত্যাশা করে ঢাকা-১৬ আসনের ভোটারদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন আমিনুল হক। তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেইজে ভোটারদের উদ্দেশ্যে যা বললেন নিচে খুবখুব তুলে ধরা হলো:
প্রিয় পল্লবী ও রূপনগরের এলাকাবাসী,
১২ তারিখ জাতীয় সংসদ নির্বাচনে প্রথম প্রহর থেকে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।
কিন্তু দুঃখজনকভাবে অন্তর্মহলে এক ব্যাপক ষড়যন্ত্রের মাধ্যমে ঢাকা-১৬ আসনে ধানের শীষের নিরঙ্কুশ বিজয়কে প্রতিরোধ করা হয়েছে। আপনারা আমাকে ভোট দিয়েছেন, কিন্তু আমাকে আপনাদের প্রতিনিধি হতে দেওয়া হয়নি।
জুলাই-পরবর্তী বাংলাদেশে এ ধরনের অগণতান্ত্রিক ব্যবস্থাপনা কখনোই মেনে নেওয়া হবে না। ইতিমধ্যে আমরা চাক্ষুষ অনিয়ম ও কারচুপির অভিযোগে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, সত্য ও জনগণের রায়ই শেষ পর্যন্ত বিজয়ী হবে ইনশাআল্লাহ।
আমি কথা দিচ্ছি, আমার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমি আমার নিরলস পরিশ্রম অব্যাহত রেখে যাব এবং আপনাদের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।
সর্বোপরি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য আমার প্রাণপ্রিয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-কে জানাই আন্তরিক অভিনন্দন। এই বিজয় গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে নতুন অধ্যায়ের সূচনা করুক এই প্রত্যাশা রইল।
Leave a Reply