৪৮ মামলা, ১৮ বার জেলখাটা রাজীব বহিষ্কার কেন, জানেন না তিনি! ময়মননসিংহে ৪৮ মামলার আসামী, ১৮ বার জেলখাটা কর্মী রাজিব হঠাৎ কেন বহিস্কার, জানেন না তিনি!
ময়মনসিংহ মহানগর যুবদল ১ সহ সাধারণ সম্পাদক রাজিব হোসেন রাজিব হঠাৎ কেন বহিস্কার , কেনই বা কোন কারনে তাকে বহিস্কার করা হলো এ নিয়ে কর্মীদের মাঝে ক্ষোভ কোন কারন দর্শানো নোটিশ ছাড়াই একজন রাজপথের লড়াকু সৈনিক বার বার নির্যাতিত কারাভুগকারী নেতাকে বহিস্কার মেনে নিতে পারছি না।
কর্মীরা বলেন জুলুমবাজ শেখ হাসিনার সরকারের দেওয়া ৪৮ টি মামলার আসামী, ১৮ বার কারানির্যাতন একজন নেতাকে কেন্দ্রীয় যুবদল বহিস্কার করাতে আমাদের মাঝে হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে।
রাজিবের সাথে কথাকোপথনে বলেন, আমাকে বহিষ্কার হয়েছে দুঃখ নেই মনে চাপা কস্ট নিয়ে বলেন এত বছর আমার উপর মামলা হামলা নির্যাতন হয়েছে তা আপনারা দেখেছেন। কি অপরাধ ছিল আমার? কেন তাকে বহিষ্কার করা হয়েছে তা জানতে চাইলে বলেন আমি নিজেও জানিনা!
গত ১৩ মে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকের নির্দেশে সহ দপ্তর সম্পাদক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বহিস্কার আদেশ দেন।
রাজিব বলেন, আমি দেশ বিরোধী কোন কাজ, দলীয় প্রভাব কাটিয়ে কোন নোংরা কাজ,দলকে ব্যবহার আমি অপরাধ জনিত কোন কাজ করিনি। আমার বিশ্বাস আমার প্রতি দলের প্রতি।ওনারা ভালো করে তদন্ত করে শাস্তি দিলে মাথা পেতে নিতাম। আমার ক্ষতি যারা করেছে অভিযোগ যারা দিয়েছে এই মিথ্যার বিচার আল্লাহ’র উপর ছেড়ে দিলাম।
এদিকে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার স্পষ্ট অভিযোগে ময়মনসিংহ মহানগর যুবদলের-১ সহ সাধারণ সম্পাদক রাজীব হোসেন রাজীবসহ সর্বমোট তিন জনকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
অন্যদিকে, জাতীয়তাবাদী দল বিএনপি’র সমর্থনকারীরা রাজীবের এই বহিষ্কারকে মেনে নিতে পারছে না কোনো ভাবেই। তাদের একটি কথা কি অপরাধ ছিল আমাদের রাজীবের। রাজীব বিপদে আপদে আমাদের পাশে বটবৃক্ষের মতো ছিল আমাদের পাশে। আমরা এই বহিষ্কার মানিনা মানবো না। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজীবের বহিষ্কার নিয়ে বিবেচনা করার প্রয়োজন। হতাশা গ্রন্থ কর্মীদের এটিই আশা। খবর নিয়ে জানা গেছে, কিশোর বয়স থেকে রাজীব বিএনপির সাথে জড়িত ছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করতে গিয়ে বহুবার বিভিন্ন হয়রানি মূলক মামলা হামলার শিকার হয়েছে এবং বিভিন্ন সময় তাকে প্রাণ নাশের জন্য হামলা করে। সে ঘটনা তার স্ত্রী উপর ধারালো দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে ও তার বাড়ি ঘর ভাঙ্গচুর করে পুরিয়ে দেয়।
ময়মনসিংহ মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক রাজীব হোসেন রাজীবকে আবার ও দলে ফিরিয়ে আনা এবং ময়মনসিংহ মহানগর যুবদলের রাজীব হোসেনকে শক্ত ঘাটিতে পরিনত করা হোক। এই আকুল আবেদন ময়মনসিংহ মহানগর সহ নগরবাসীর।
Leave a Reply