শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
ইব্রাহিম-রিয়াজ বাহিনীর বিরুদ্ধে ৪০ ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ও সংবাদ সম্মেলন কোটচাঁদপুরে ভূমি কর্মকর্তার কাণ্ড: ব্যক্তিমালিকানাধীন জমিতে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ মামলা হলেও ধরছে না পুলিশ: এলাকায় সক্রিয় ইব্রাহিম-রিয়াজ বাহিনী গ্রাহকদের স্বার্থ সংরক্ষণে পল্লবীতে দাবিতে ইসলামি ব্যাংকের মানববন্ধন ও কলম বিরতি পল্লবীতে বিএনপি নেতা ‘মুন্না’কে হেরোইন ও ইয়াবাসহ আটক করেছে ডিবির পুলিশ মিরপুরে পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ২৫ জন গ্রেফতার হাদি হত্যা মামলার তদন্তে নতুন তথ্য, সামনে এলো আরও কয়েকজনের নাম প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ বাতিল, গ্রাহকদের স্বস্তি মিরপুরে গোপনে গড়ে ওঠা ‘মোল্লা সাম্রাজ্য’, আড়ালে থাকেন উপসচিব ‘আবু সাঈদ’ মিরপুরে কিশোর গ্যাংয়ের তাণ্ডব: প্রতিবাদ করায় দুই ভাইকে কুপিয়ে জখম

ওসি আবুল হোসেন: দক্ষতা ও নিষ্ঠার প্রতীক এক পুলিশ কর্মকর্তা

সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ
  • আপডেটের সময়: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

পুলিশ বিভাগের এক বিচক্ষণ, সৎ ও পরিশ্রমী কর্মকর্তা হিসেবে পরিচিত ওসি আবুল হোসেন। দীর্ঘ কর্মজীবনে তিনি দক্ষতা, শৃঙ্খলা ও মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে অর্জন করেছেন সাধারণ মানুষের আস্থা ও সহকর্মীদের সম্মান।

সিলেটের দক্ষিণ সুরমা থানাসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালনকালে তিনি বহুবার পেশাদারিত্বের স্বাক্ষর রেখেছেন। দক্ষতার স্বীকৃতি হিসেবে পেয়েছেন একাধিক পুরষ্কার ও সম্মাননা।

কয়েক মাস পূর্বে তিনি ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) ওসি (তদন্ত) এবং পরে ডিবি ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনের সময় গোয়েন্দা কার্যক্রমে সাফল্য ও আইনশৃঙ্খলা রক্ষায় দৃঢ় ভূমিকা পালন করেন তিনি।

বর্তমানে তিনি ময়মনসিংহ নগরীর ৩নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) হিসেবে দায়িত্ব পালন করছেন। এখানে দায়িত্ব নেওয়ার পর থেকেই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। নাগরিক নিরাপত্তা ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে তার ভূমিকায় সন্তোষ প্রকাশ করছেন স্থানীয় জনগণ।

জনসেবায় তার অঙ্গীকার এবং কর্তব্যনিষ্ঠা তাকে একজন আদর্শ পুলিশ কর্মকর্তার প্রতিচ্ছবি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com