ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫ নং ওয়ার্ডের আলেমে দ্বীন, মসজিদের ইমাম ও খতীব, মাদরাসার প্রধান, হাফেজে কোরআন এবং ক্লাসভিত্তিক মেধাবী শিক্ষার্থীদের নিয়ে উন্নত পল্লবী সামাজিক সংগঠনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান বক্তা ছিলেন নওগাঁ-৩, মহাদেবপুর-বদলগাছী আসনের সংসদ সদস্য প্রার্থী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি জনাব মাওলানা মাহফুজু রহমান। সভাপতিত্ব করেন ওলামা বিভাব মহানগরী কমিটির সদস্য ও ওলামা বিভাগের পল্লবী জোনের পরিচালক মাওলানা শেখ আসাদুর রহমান। সভা পরিচালনা করেন মহানগরী যুব ও ক্রীড়া বিভাগের সহ-সভাপতি ও উন্নত পল্লবী সামাজিক সংগঠনের পরিচালক জনাব নাসির উদ্দিন খান সজল।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-২ (মেঘনা-গোমতি) আসনের সংসদ সদস্য প্রার্থী ও জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি জনাব নাজিম উদ্দীন মোল্লা। প্রধান অতিথি ছিলেন ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য প্রার্থী কর্নেল (অব.) আব্দুল বাতেন। বিশেষ অতিথি ছিলেন মুফতি মাসউদুর রহমান, খতীব, মিরপুর থানা মসজিদ ও পরিচালক, উলামা বিভাগ কাফরুল জোন।

এছাড়াও বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন পল্লবী মধ্য থানার উলামা বিভাগের পরিচালক মাওলানা রুহুল আমীন, উন্নত পল্লবী সামাজিক সংগঠনের উপদেষ্টা ও পপুলার লাইফ ইন্সুরেন্স এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বিএম শওকত আলী এবং শ্রমিক কল্যাণ পল্লবী দক্ষিণ থানার সভাপতি আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে বাউনিয়াবাদ দাখিল মাদরাসা, জামিয়া বোসতানুল উলুম, দারুল হাবীব, আদর্শনগর নূরুল উলুম, মোহাম্মদিয়া ইসলামিয়া, দারুল কলম মডেল, নূরে মদিনা, তালিমুল কোরআন, দারুল উলুম মিরপুর, মারকাজুল কোরআন ওয়াস সুন্নাহ, দারুল উলুম ইলিয়াস রহঃ ও ইলমুল কোরআন মাদরাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও মুহতামিমগণ বক্তব্য প্রদান করেন।
আয়োজনে আগত হাফেজে কোরআন ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র প্রদান করা হয়। সম্মানিত শিক্ষকদের হাতে ডায়েরি ও কলম তুলে দেওয়া হয়।
মতবিনিময় সভায় উপস্থিত অতিথিবৃন্দ ইসলামী শিক্ষার প্রসার, সামাজিক উন্নয়ন ও নৈতিক প্রজন্ম গঠনের গুরুত্বের ওপর আলোকপাত করেন।
Leave a Reply