শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
ইব্রাহিম-রিয়াজ বাহিনীর বিরুদ্ধে ৪০ ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ও সংবাদ সম্মেলন কোটচাঁদপুরে ভূমি কর্মকর্তার কাণ্ড: ব্যক্তিমালিকানাধীন জমিতে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ মামলা হলেও ধরছে না পুলিশ: এলাকায় সক্রিয় ইব্রাহিম-রিয়াজ বাহিনী গ্রাহকদের স্বার্থ সংরক্ষণে পল্লবীতে দাবিতে ইসলামি ব্যাংকের মানববন্ধন ও কলম বিরতি পল্লবীতে বিএনপি নেতা ‘মুন্না’কে হেরোইন ও ইয়াবাসহ আটক করেছে ডিবির পুলিশ মিরপুরে পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ২৫ জন গ্রেফতার হাদি হত্যা মামলার তদন্তে নতুন তথ্য, সামনে এলো আরও কয়েকজনের নাম প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ বাতিল, গ্রাহকদের স্বস্তি মিরপুরে গোপনে গড়ে ওঠা ‘মোল্লা সাম্রাজ্য’, আড়ালে থাকেন উপসচিব ‘আবু সাঈদ’ মিরপুরে কিশোর গ্যাংয়ের তাণ্ডব: প্রতিবাদ করায় দুই ভাইকে কুপিয়ে জখম

‘ইসি ও একটি দল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ খুঁজছে’

অনলাইন ডেক্স
  • আপডেটের সময়: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
‘ইসি ও একটি দল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ খুঁজছে’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, একটি রাজনৈতিক দল নির্বাচনে অংশ না নেওয়ার জন্য বিভিন্ন কৌশল খুঁজছে। তবে, আমরা তাদের সেই সুযোগ দিতে চাই না। তিনি আজ শনিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গুম, খুন এবং নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় এই মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন,‘আমরা কোনো রকম সুযোগ দেব না এবং কোন ধরনের ষড়যন্ত্রের অংশও হতে দেব না। আপনাদের আমি সতর্ক করে দিতে চাই।’

এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এই অনুষ্ঠানের আয়োজন করে ‘মায়ের ডাক’ এবং ‘আমরা বিএনপি পরিবার’।

তারেক রহমানের উত্তরবঙ্গ সফর নিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘নির্বাচন কমিশনের অনুরোধে আমরা শান্তির জন্য আমাদের কর্মসূচি স্থগিত করেছি। কিন্তু কিছু রাজনৈতিক দল এবং নির্বাচন কমিশন আমাদের এই পদক্ষেপকে দুর্বলতা হিসেবে দেখেছে। এটা আমাদের ভদ্রতা, এবং তাদের উদ্দেশ্য হলো নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা ও নির্বাচন থেকে সরে যাওয়ার চেষ্টা করা।’

তিনি আরও বলেন, ‘তারা বিভিন্ন কৌশলে নির্বাচন থেকে সরে যাওয়ার সুযোগ খুঁজছে, কিন্তু আমরা তাদের সেই সুযোগ দেব না।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com