শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
ইব্রাহিম-রিয়াজ বাহিনীর বিরুদ্ধে ৪০ ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ও সংবাদ সম্মেলন কোটচাঁদপুরে ভূমি কর্মকর্তার কাণ্ড: ব্যক্তিমালিকানাধীন জমিতে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ মামলা হলেও ধরছে না পুলিশ: এলাকায় সক্রিয় ইব্রাহিম-রিয়াজ বাহিনী গ্রাহকদের স্বার্থ সংরক্ষণে পল্লবীতে দাবিতে ইসলামি ব্যাংকের মানববন্ধন ও কলম বিরতি পল্লবীতে বিএনপি নেতা ‘মুন্না’কে হেরোইন ও ইয়াবাসহ আটক করেছে ডিবির পুলিশ মিরপুরে পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ২৫ জন গ্রেফতার হাদি হত্যা মামলার তদন্তে নতুন তথ্য, সামনে এলো আরও কয়েকজনের নাম প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ বাতিল, গ্রাহকদের স্বস্তি মিরপুরে গোপনে গড়ে ওঠা ‘মোল্লা সাম্রাজ্য’, আড়ালে থাকেন উপসচিব ‘আবু সাঈদ’ মিরপুরে কিশোর গ্যাংয়ের তাণ্ডব: প্রতিবাদ করায় দুই ভাইকে কুপিয়ে জখম

ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি ট্রাম্পের

আস্তর্জাতিক ডেক্স
  • আপডেটের সময়: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি ট্রাম্পের

ইরান যদি আমাকে হত্যার যে কোনো ধরনের চেষ্টা চালায় তাহলে পৃথিবীর মানচিত্র থেকে দেশটিকে মুছে ফেলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২০ জানুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম নিউজ নেশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।

বুধবার (২১ জানুয়ারি) তুরস্কের রাষ্ট্রীয় সংবাদসংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের নেতৃত্বের পক্ষ থেকে তার বিরুদ্ধে যেসব হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে, সেগুলোর বিষয়ে তিনি আগেই খুব কঠোর নির্দেশনা দিয়ে রেখেছেন। তিনি বলেন, ‘ওদের এটা করা উচিত নয়। কিন্তু আমি আগেই জানিয়ে দিয়েছি; আমার কিছু হলে পুরো দেশটাই যেন উড়িয়ে দেওয়া হয়।’

ট্রাম্প দাবি করেন, এ ধরনের হুমকি আগে দেওয়া হলেও তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন যথাযথ প্রতিক্রিয়া দেখাননি। এ প্রসঙ্গে তিনি বলেন, জো বাইডেনের তখনই কিছু বলা উচিত ছিল। কেউ যদি এমন হুমকি দেয়; সে প্রেসিডেন্ট হোক বা সাধারণ মানুষ; আমি হলে ওদের এত জোরে আঘাত করতাম যে ওরা বুঝে যেত।

ট্রাম্প বলেন, ‘আমার পক্ষ থেকে খুব স্পষ্ট নির্দেশনা আছে; আমার সঙ্গে কিছু হলে ওদের পৃথিবীর বুক থেকে মুছে ফেলা হবে।’

এদিকে ইরানে চলমান অভ্যন্তরীণ পরিস্থিতিও উত্তপ্ত। দেশটির মুদ্রা রিয়ালের তীব্র অবমূল্যায়ন, লাগামহীন মূল্যস্ফীতি ও খাদ্যপণ্যের দাম বৃদ্ধির জেরে গত ডিসেম্বরের শেষ দিক থেকে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। তেহরানসহ বিভিন্ন শহরে ছড়িয়ে পড়া এসব আন্দোলন দমন করতে গিয়ে বড় ধরনের সহিংসতার অভিযোগ উঠেছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ)–র তথ্যমতে, চলমান অস্থিরতায় এখন পর্যন্ত অন্তত ৪ হাজার ২৯ জন নিহত হয়েছেন। গ্রেপ্তার হয়েছেন ২৬ হাজারের বেশি মানুষ এবং আহত হয়েছেন অন্তত ৫ হাজার ৮০০ জন।

ইরানের কর্তৃপক্ষ অবশ্য এসব বিক্ষোভকে সশস্ত্র দাঙ্গা আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মদদে অস্থিতিশীলতা তৈরির অভিযোগ করেছে।

এর আগে, ট্রাম্প বিক্ষোভকারীদের হত্যার ঘটনায় ইরানের বিরুদ্ধে কঠোর হামলার হুমকি দিলেও পরে তেহরান সরকার নির্ধারিত শত শত মৃত্যুদণ্ড কার্যকর না করার সিদ্ধান্ত নেওয়ায় তিনি তার প্রশংসা করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com