মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
ইব্রাহিম-রিয়াজ বাহিনীর বিরুদ্ধে ৪০ ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ও সংবাদ সম্মেলন কোটচাঁদপুরে ভূমি কর্মকর্তার কাণ্ড: ব্যক্তিমালিকানাধীন জমিতে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ মামলা হলেও ধরছে না পুলিশ: এলাকায় সক্রিয় ইব্রাহিম-রিয়াজ বাহিনী গ্রাহকদের স্বার্থ সংরক্ষণে পল্লবীতে দাবিতে ইসলামি ব্যাংকের মানববন্ধন ও কলম বিরতি পল্লবীতে বিএনপি নেতা ‘মুন্না’কে হেরোইন ও ইয়াবাসহ আটক করেছে ডিবির পুলিশ মিরপুরে পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ২৫ জন গ্রেফতার হাদি হত্যা মামলার তদন্তে নতুন তথ্য, সামনে এলো আরও কয়েকজনের নাম প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ বাতিল, গ্রাহকদের স্বস্তি মিরপুরে গোপনে গড়ে ওঠা ‘মোল্লা সাম্রাজ্য’, আড়ালে থাকেন উপসচিব ‘আবু সাঈদ’ মিরপুরে কিশোর গ্যাংয়ের তাণ্ডব: প্রতিবাদ করায় দুই ভাইকে কুপিয়ে জখম

আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ জন আটক

নিজস্ব প্রতিনিধি
  • আপডেটের সময়: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

আশুলিয়ায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (২০ সেপ্টেম্বর) শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ঘোষবাগ ও নিশ্চিন্তপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

‎প্রথমে জামগড়া আর্মি ক্যাম্পের টহল দল ঘোষবাগ এলাকায় নিয়মিত চেকপোস্ট পরিচালনার সময় সন্দেহভাজন মোঃ জয় (৩০) কে আটক করে। তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ব্যবসায়ী মোঃ শাহাজুদ্দি ও তার মা রোমিজা খাতুনের নাম প্রকাশ করে।

‎পরবর্তীতে যৌথ বাহিনী (আর্মি, পুলিশ ও বিজিবি) শাহাজুদ্দি ও রোমিজা খাতুনের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ১৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তারা স্বীকার করে যে একই দিনে প্রায় ২০০ পিস ইয়াবা বিক্রি করেছে। এলাকাবাসীও দীর্ঘদিন ধরে তাদের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ দিয়ে আসছিল।

‎পরে জিজ্ঞাসাবাদে নিশ্চিন্তপুর এলাকার সাব্বিরের নাম উঠে আসে। যৌথ বাহিনী অভিযান চালিয়ে সাব্বির (১৮) কে আটক করে। তার কাছ থেকে ৬ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। এ সময় তার সহযোগী আলফাজ (২০) কে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

‎আটককৃত ব্যক্তিরা হলেন- মোঃ জয় (৩০), মোঃ শাহাজুদ্দি (৪০). রোমিজা খাতুন (৬০), সাব্বির (১৮), আলফাজ (২০)।

‎আটককৃতরা ও জব্দকৃত মাদকদ্রব্যসহ অন্যান্য সামগ্রী আশুলিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com