বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
সন্ত্রাস চাঁদাবাজ ও দখলমুক্ত ঢাকা-১৬ গড়তে কাজ করবেন অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতেন ‎ ‎ ‎ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি’র পক্ষ থেকে তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন বিরোধীদলীয় নেতা হচ্ছেন ডা. শফিকুর রহমান? ১১-দলীয় জোটের বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত ফুলেল শুভেচ্ছায় সংবর্ধিত ঢাকা-১৬ এর নবনির্বাচিত এমপি কর্নেল আব্দুল বাতেন ঢাকা-১৬ আসনের সকল ব্যানার–ফেস্টুন অপসারণের নির্দেশ আমিনুল হকের ঢাকা-১৬ আসনে ভোট কারচুপির অভিযোগ, পুনঃনির্বাচনের দাবি গণতন্ত্র পুনরুদ্ধারে নতুন অধ্যায়ের প্রত্যাশা আমিনুল হকের ঈশ্বরগঞ্জ আসনে নবনির্বাচিত এমপির বাজারে চাঁদাবাজি বন্ধের নির্দেশ মিরপুরের ভূমিদস্যু, প্রতারক, চাঁদাবাজ ও খুনের মামলার আসামি আমির-জহিরের দৌরাত্ম্য খোলস পাল্টে নির্বাচনী মাঠে শেখ তাপসের সহযোগী সালাউদ্দিন, বিএনপির ছায়া পেতে মরিয়া

আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের সহায়তায় বিএনপি চক্রের ফ্ল্যাট দখলের পাঁয়তারা ‎

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময়: সোমবার, ২৩ জুন, ২০২৫

‎রাজধানীর তেজগাঁও থানাধীন নাখালপাড়ায় পৈতৃকভাবে প্রাপ্ত একটি ফ্ল্যাট দখলের পাঁয়তারা এবং নানা প্রকার নির্যাতনের অভিযোগ তুলেছেন নিশাত নামের এক ভুক্তভোগী নারী। এ বিষয়ে তিনি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজের দুরবস্থার কথা তুলে ধরেন।

‎নিশাত জানান, তিনি পৈত্রিক সূত্রে প্রাপ্ত ৭৫০ বর্গফুটের একটি ফ্ল্যাটের মালিক। কিন্তু রাজনৈতিক প্রভাবশালী একটি চক্র ফ্ল্যাটটি জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ চক্রটি আওয়ামী লীগের একাংশের দোসরদের সাথে মিলে বর্তমানে বিএনপির ব্যানারে সক্রিয় আছে।

‎তিনি আরও অভিযোগ করেন, তেজগাঁও থানায় একাধিকবার যোগাযোগ করেও কোন প্রতিকার পাননি। বরং তার বিরুদ্ধেই মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এ অবস্থায় তিনি মা ও দুই শিশু সন্তান নিয়ে চরম নিরাপত্তাহীনতা ও মানবেতর জীবনযাপন করছেন।

‎নিশাত বলেন, “আমার স্বামীর বিরুদ্ধেও মিথ্যা মামলা দেওয়া হয়েছে, যার ফলে তিনি বর্তমানে পলাতক। আমি নিজেও জামিনে রয়েছি। সংবাদ সম্মেলনে তিনি আরও উল্লেখ করেন, তার চাচারা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও বর্তমানে বিএনপির নেতৃত্বাধীন একটি চক্রের সঙ্গে জোট বেঁধে তার ওপর নানা প্রকার হুমকি, ভয়ভীতি ও দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

‎এদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন: ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির ১ নম্বর সদস্য আনোয়ার, তেজগাঁও থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মিরাজ উদ্দিন হায়দার আরজু এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থেকে পরবর্তীতে বিএনপির ছত্রছায়ায় আশ্রয় নেওয়া আমানুল্লাহ আমান।

‎নিশাতের দাবি, “এই ব্যক্তিরা রাজনৈতিক পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে আমার উপর দখল ও হয়রানিমূলক কার্যক্রম চালাচ্ছে। আমি বারবার থানায় গেলেও পুলিশের পক্ষ থেকে কোনও কার্যকর সহায়তা পাইনি। এখন আমার পরিবার নিয়ে খুব অসহায় অবস্থায় আছি।

‎তিনি মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “আমার ফ্ল্যাট রক্ষা ও আমার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের দ্রুত পদক্ষেপ নিতে হবে। অন্যথায় আমি আইনি লড়াইয়ের পাশাপাশি মানবাধিকার সংস্থার দ্বারস্থ হতে বাধ্য হবো।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com