বিশ্বব্যাপী সবচেয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপগুলোর মধ্যে অন্যতম হোয়াটসঅ্যাপ। মেটা মালিকানাধীন এই অ্যাপটি ব্যবহারকারীদের গোপনীয়তা ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিভিন্ন সময় প্রযুক্তিগত উন্নয়ন ও আপডেট নিয়ে আসে। তবে এই আপডেটের কারণেই অনেক সময় পুরনো ডিভাইস ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহারে সমস্যা দেখা দেয়।
সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, হোয়াটসঅ্যাপ কিছু নির্দিষ্ট পুরনো মডেলের আইফোনে আর কাজ করবে না। মেটা জানায়, অ্যাপটির সর্বশেষ সংস্করণ চালানোর জন্য iOS-এর একটি নির্দিষ্ট ভার্সনের প্রয়োজন হয়। যারা সেই পুরনো ভার্সনের বাইরে যেতে পারছে না, তাদের ডিভাইসে হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যাবে।
যেসব আইফোনে হোয়াটসঅ্যাপ আর চলবে না:
হোয়াটসঅ্যাপের সর্বশেষ ঘোষণায় বলা হয়েছে, iOS 12 অথবা এর আগের ভার্সনে চলা আইফোনগুলোতে আর হোয়াটসঅ্যাপ সাপোর্ট করবে না। অর্থাৎ, নিচের মডেলগুলো সবচেয়ে ঝুঁকিতে:
iPhone 5
iPhone 5c
এই ফোনগুলো iOS 12 পর্যন্ত সীমাবদ্ধ এবং আপডেটের নতুন ভার্সন পাওয়ার উপযোগী নয়। ফলে হোয়াটসঅ্যাপের সর্বশেষ নিরাপত্তা ফিচার ও সাপোর্ট পেতে হলে ব্যবহারকারীদের নতুন ডিভাইসে আপগ্রেড করতে হবে।
কীভাবে বুঝবেন আপনার ডিভাইস ঝুঁকিতে কিনা?
১. Settings > General > About এ গিয়ে iOS ভার্সন চেক করুন।
২. যদি ভার্সন iOS 12 বা তার কম হয় এবং আপডেট সম্ভব না হয়, তাহলে শিগগিরই হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যেতে পারে।
হোয়াটসঅ্যাপের পরামর্শ:
মেটা জানিয়েছে, ব্যবহারকারীদের যেন সবসময় অ্যাপ ও অপারেটিং সিস্টেমের সর্বশেষ ভার্সন ব্যবহার করা হয়, যাতে নিরাপত্তা ও ফিচার দুটোই বজায় থাকে। পুরনো ডিভাইসের ব্যবহারকারীদের দ্রুত নতুন ডিভাইসে স্যুইচ করার পরামর্শও দিয়েছে প্রতিষ্ঠানটি।
Leave a Reply